সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী
রাজনীতি
1

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বর্তমান সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (শনিবার, ২৪ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সঙ্গে জামায়াতের আঁতাতের অভিযোগ তুলে রিজভী বলেন, ‘এ বিষয়ে বিএনপি এরই মধ্যে নথিপত্র দেখিয়েছে।’

এসময় তিনি বলেন, ‘দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা জনগণ মেনে নেবে না।’

বিরোধীদের অপপ্রচার মাথায় না নিয়ে সরকার দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করছে বলে জানান রিজভী।

এজন্য বিশ্ব ক্ষুধা সূচকে ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ- এমন মন্তব্য করেন তিনি।

জেআর