পাঁচ ইরানি নারী ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

পাঁচ ইরানি নারী ফুটবলার
বিদেশে এখন
0

ইরানের পাঁচ নারী ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক তাদের আশ্রয় দেয়ার খবর নিশ্চিত করেছেন। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের একটি হোটেল থেকে পালিয়ে যান ইরানের ওই পাঁচ ফুটবলার। পরে তারা দেশটিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। খবর আল জাজিরার।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ সাহসী নারীদের দুর্দশা অস্ট্রেলীয়দের হৃদয় স্পর্শ করেছে। তারা এখানে নিরাপদ এবং তাদের উচিত এখানে নিজের ঘরের মতো অনুভব করা।’

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর ওই পাঁচ ফুটবলারের নাম প্রকাশ করেছে। তারা হলেন—দলের অধিনায়ক জাহরা ঘানবারি, মিডফিল্ডার ফাতেমেহ পাসান্দিদেহ, জাহরা সারবালি আলিশাহ, মনা হামুদি এবং ডিফেন্ডার আতেফেহ রামাজানিজাদেহ।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, ইরানি দলের বাকি সদস্যরা বর্তমানে কুইন্সল্যান্ডে ২০২৬ এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) ওমেন্স এশিয়ান কাপে অংশ নিতে এসে গোল্ড কোস্টের একটি হোটেলে অবস্থান করছেন। তিনি আরও উল্লেখ করেন যে, দলের অন্যান্য সদস্যদেরও অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে।

এএইচ