
ইরানের পরমাণু কর্মসূচির তথ্য চেয়ে ২ কোটি ডলারের পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য দেয়ার জন্য সর্বোচ্চ ২০ মিলিয়ন বা ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির আওতায় তথ্যদাতাকে প্রয়োজনে অন্যত্র সরিয়ে নেয়ার বা পুনর্বাসনের প্রস্তাবও দেয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নির্বাচনের ঠিক আগে ইরানে হামলার ছক এঁটেছিলেন নেতানিয়াহু ও মোসাদপ্রধান
ইসরাইলের গত ২৭ অক্টোবরের জাতীয় নির্বাচনের ঠিক আগে ইরানে একটি সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান। তবে এক ইসরাইলি কর্মকর্তার অসাবধানতায় বিষয়টি ওয়াশিংটনের কাছে ফাঁস হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সেই পরিকল্পনা ভেস্তে যায়। ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২-এর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ জবাব দেয়ার হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্র নতুন করে কোনো যুদ্ধ শুরু করলে দেশটিকে ‘ভয়াবহ জবাব’ বা মারাত্মক পরিণতির মুখে পড়তে হবে বলে শনিবার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর কয়েক দিন পর তিনি এমন মন্তব্য করলেন।

স্থলপথে ইরানের অস্ত্র পরিবহন বন্ধে মার্কিন বাহিনীর টাস্কফোর্স গঠন
ইরান যাতে স্থলপথ ব্যবহার করে উন্নত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পরিবহন করতে না পারে, সেজন্য ওয়াশিংটনের প্রচেষ্টা জোরদার করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করছে মার্কিন সামরিক বাহিনী। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর আল জাজিরার।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং সংকট নিরসনের উপায় নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক পদক্ষেপ নেয়ার আশঙ্কায় পুরো অঞ্চল যখন চরম উদ্বেগের মধ্যে রয়েছে, তখন এই ফোনালাপ অনুষ্ঠিত হলো। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে হামলার হুমকি ট্রাম্পের; যুক্তরাষ্ট্রের কাছে ৭ দফা প্রস্তাব তেহরানের
সম্প্রতি ফের ইরানে হামলা ও দেশটি ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরানের দু’টি পারমাণবিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তুর ইঙ্গিতও দিয়েছেন তিনি। যদিও এনিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ৭ দাবিসহ একটি পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট প্রস্তাব পাঠানোর খবর মিলেছে। যা নিয়ে পর্যালোচনা করছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের কাছে পরমাণু প্রস্তাব পাঠালো ইরান
কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে একটি পরমাণু প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে তেহরানের দেয়া সাতটি শর্ত ওয়াশিংটন পূরণ করার পরই কেবল এই প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

হরমুজ প্রণালিতে দুই তেলট্যাংকার ও টাগবোটে আগুন, দাবি আইআরজিসির
হরমুজ প্রণালির অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টার পর পৃথক ঘটনায় দুটি তেলট্যাংকার ও একটি টাগবোটে আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) আইআরজিসি দেয়া এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেন যুদ্ধের চাপ সত্ত্বেও ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র লাঞ্চার দিচ্ছে রাশিয়া
ইউক্রেন যুদ্ধের কারণে নিজস্ব অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতি থাকা সত্ত্বেও ইরানকে ৯০টি সর্বাধুনিক গাইডেড মিসাইল লাঞ্চার সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া। রাশিয়ার একটি শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ২০২৪ ও ২০২৫ সালের গোপন উৎপাদন নথির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

যুক্তরাষ্ট্রের নতুন হামলায় আরও ‘ব্যাপক প্রতিশোধের’ হুঁশিয়ারি খামেনির
ইরানের সুপ্রিম লিডার মুজতবা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক হামলা চালালে তার জবাবে আরও ব্যাপক প্রতিক্রিয়া দেখানো হবে। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রশংসাও করেন। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্র ও ইরানের অন্তর্বর্তী চুক্তির বিষয়ে আশাবাদী কাতার
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার। দোহাসহ অন্যান্য মধ্যস্থতাকারীদের দেয়া প্রস্তাব বর্তমানে উভয় পক্ষ পর্যালোচনা করছে বলে আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। আশরাক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির
বিদেশি সামরিক উপস্থিতিমুক্ত এবং অঞ্চলটির দেশগুলোর নেতৃত্বে নতুন একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনা চলছে। আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ তথ্য জানিয়েছেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।