কাতার, আমিরাত ও সৌদি আরবে সামরিক বিশেষজ্ঞ পাঠাবে ইউক্রেন

ইউক্রেনে রুশ হামলার সময় ইরানে তৈরি শাহেদ-১৩৬ নামের ড্রোন
বিদেশে এখন
0

ইরানি ড্রোন ভূপাতিত করার কৌশল নিয়ে পরামর্শ দিতে এ সপ্তাহে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে সামরিক বিশেষজ্ঞ পাঠাবে ইউক্রেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাংবাদিকদের দেয়া এক অডিও বার্তায় এ কথা জানান। জেলেনস্কি বলেন, ‘আমাদের চুক্তি অনুযায়ী প্রথম তিনটি দেশ, যেখানে আমরা তাদের পাঠিয়েছি, হলো কাতার, আমিরাত ও সৌদি আরব।’

আরও পড়ুন:

রাশিয়ার সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধে ইরান-নির্মিত শাহেদ ড্রোন মোকাবিলায় ইউক্রেনের ব্যাপক যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা রয়েছে।

এএম