ইরান যুদ্ধ ঘিরে ‘সূক্ষ্ম ভারসাম্যে’ নীতিতে ফ্রান্স

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
বিদেশে এখন
3

ইরানে ১ হাজার ২০০ জনের বেশি নিহত হওয়ার পরও চলমান যুক্তরাষ্ট্র–ইসরাইল যুদ্ধ নিয়ে ফ্রান্স সতর্ক কূটনৈতিক অবস্থান নিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একদিকে হামলাকে অবৈধ বলে উল্লেখ করেছেন, অন্যদিকে সংঘাত শুরুর জন্য ‘প্রাথমিকভাবে ইরানই দায়ী’ বলে মন্তব্য করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফরাসি থিংক ট্যাংক ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক রিসার্চের গবেষক লর ফুশে আল জাজিরাকে বলেন, ‘ফ্রান্সের অবস্থান এক ধরনের সূক্ষ্ম ভারসাম্য।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ম্যাক্রোঁর অবস্থান স্বীকার করে যে এই অভিযান আন্তর্জাতিক আইনের কাঠামোর বাইরে পরিচালিত হয়েছে। একই সময়ে ফ্রান্স এটিকে জোরালোভাবে নিন্দা করছে না, কারণ আমাদের বিশ্বাস—দায় প্রধানত তেহরানের, যারা আপস করতে অনিচ্ছুক ছিল।’

এএম