ইরান-যুদ্ধ
ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ চান ট্রাম্প, লক্ষ্য সৌদি-ইসরাইল সমঝোতা

ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ চান ট্রাম্প, লক্ষ্য সৌদি-ইসরাইল সমঝোতা

ইরান যুদ্ধের অবসানের পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ঢেলে সাজাতে এক মহাপরিকল্পনা তৈরি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানকে প্রতিহত করতে আঞ্চলিক মিত্রদের নিয়ে নতুন জোট গঠন এবং সৌদি আরবের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করাই এ কৌশলের মূল লক্ষ্য। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধকে ‘ছোট বিষয়’ হিসেবে আখ্যা ট্রাম্পের; সমালোচনা এড়াতেই কি নতুন রূপক

ইরান যুদ্ধকে ‘ছোট বিষয়’ হিসেবে আখ্যা ট্রাম্পের; সমালোচনা এড়াতেই কি নতুন রূপক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান যুদ্ধ সাত মাসে পড়ার পরও এই সামরিক সংঘাতকে গুরুত্বহীন হিসেবে দেখানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, ১৮ জন মার্কিন সামরিক সদস্যের প্রাণহানি এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘটানো এই সংঘাত মূলত একটি ‘ছোট বিষয়’।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাড়ানোর সতর্কবার্তা ফাঁস; সিপ্রানেট থেকে নথি সরালো পেন্টাগন

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাড়ানোর সতর্কবার্তা ফাঁস; সিপ্রানেট থেকে নথি সরালো পেন্টাগন

ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত করার ঝুঁকি নিয়ে শীর্ষ সামরিক কর্মকর্তাদের উদ্বেগের খবর ফাঁসের পর একটি গোপন সামরিক নেটওয়ার্ক থেকে কয়েক দশকের গোপন নথি সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। গতকাল (বুধবার, ২ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের সঙ্গে যুদ্ধে ছয় মাস পার; স্বজনদের নিয়ে উৎকণ্ঠায় মার্কিন সেনাপরিবারগুলো

ইরানের সঙ্গে যুদ্ধে ছয় মাস পার; স্বজনদের নিয়ে উৎকণ্ঠায় মার্কিন সেনাপরিবারগুলো

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ছয় মাসে গড়িয়েছে। এই দীর্ঘ সময়ে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সেনাদের পরিবারের সদস্যরা গভীর মানসিক অস্থিরতা, বিচ্ছেদের বেদনা ও আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে দুর্বল হচ্ছে মার্কিন সামরিক সক্ষমতা

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে দুর্বল হচ্ছে মার্কিন সামরিক সক্ষমতা

ইরান যুদ্ধে অত্যাধুনিক অস্ত্রের ব্যাপক ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্রের মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে। এতে চীন ও রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলার ক্ষেত্রে ওয়াশিংটনের সামরিক প্রতিরোধ সক্ষমতা সীমিত হয়ে পড়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে তুর্কিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধের ছয় মাস: নিহত প্রায় ৮ হাজার, বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা

ইরান যুদ্ধের ছয় মাস: নিহত প্রায় ৮ হাজার, বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের ছয় মাস পূর্ণ হয়েছে। দীর্ঘ এ সংঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ হাজার ৯০০ মানুষ। সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা করেছিল ওয়াশিংটন ও তেল আবিব। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়, বন্দর ও পাইপলাইনে উপসাগরীয় দেশগুলোর বিশাল বিনিয়োগ

হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়, বন্দর ও পাইপলাইনে উপসাগরীয় দেশগুলোর বিশাল বিনিয়োগ

ইরান যুদ্ধের জেরে বিশ্ববাণিজ্যের পথ বদলে যাওয়ায় হরমুজ প্রণালির ওপর দীর্ঘদিনের অতিনির্ভরতা কাটিয়ে ওঠার উদ্যোগ নিয়েছে উপসাগরীয় দেশগুলো। সংঘাতের অর্থনৈতিক প্রভাব মোকাবিলা ও দীর্ঘমেয়াদি সুরক্ষার লক্ষ্যে জ্বালানি পাইপলাইন ও সমুদ্রবন্দরসহ বিভিন্ন অবকাঠামো খাতে শতকোটি ডলারের নতুন বিনিয়োগে নেমেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।

ইরান সংকট: হরমুজ প্রণালি ঘিরে হিসাব-নিকাশ, অস্বস্তিতে উপসাগরীয় দেশগুলো

ইরান সংকট: হরমুজ প্রণালি ঘিরে হিসাব-নিকাশ, অস্বস্তিতে উপসাগরীয় দেশগুলো

ইরান যুদ্ধ ছয় মাসে গিয়ে দাঁড়িয়েছে ব্যয়বহুল অচলাবস্থায়। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান অর্থনৈতিক অবরোধের মুখে পড়লেও দেশটির সরকার টিকে আছে এবং সময় তাদের পক্ষে আছে—এমনটাই মনে করছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

ইরান যুদ্ধের ছয় মাস ট্রাম্পের পোস্টে; বার্তা বদলেছে বারবার

ইরান যুদ্ধের ছয় মাস ট্রাম্পের পোস্টে; বার্তা বদলেছে বারবার

আল জাজিরার বিশ্লেষণ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে যৌথ হামলা শুরুর ছয় মাস পূর্তির সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টগুলো বিশ্লেষণ করেছে আল জাজিরা। বিশ্লেষণে বলা হয়েছে, ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ট্রাম্প ট্রুথ সোশ্যালের অন্তত ৩১৯টি পোস্টে ইরান প্রসঙ্গ এনেছেন—গড়ে প্রতি ১৪ ঘণ্টায় একবার। পোস্টগুলো ধারাবাহিকভাবে পড়লে যুদ্ধ ঘোষণার পর তা চালানো, ‘জয়’ দাবি, আলোচনা, যুদ্ধবিরতি ও পরে আবার চাপ বাড়ানোর কৌশল—সবই ট্রাম্পের নিজের ভাষায় পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানকে আলোচনায় ফিরতে কোনো তাড়াহুড়ো নেই—ট্রাম্প

ইরানকে আলোচনায় ফিরতে কোনো তাড়াহুড়ো নেই—ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে দেশটিকে পুনরায় আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে মার্কিন প্রশাসনের কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, এ বিষয়ে তার কোনো নির্দিষ্ট সময়সীমা বা সময়সূচি নেই।

ডিজেল-সারের দাম বাড়তি: ৪০ বছরের সবচেয়ে বড় সংকটে মার্কিন কৃষকেরা

ডিজেল-সারের দাম বাড়তি: ৪০ বছরের সবচেয়ে বড় সংকটে মার্কিন কৃষকেরা

যুক্তরাষ্ট্রের কর্ন বেল্ট অঞ্চলের শস্যচাষিরা বলছেন, ডিজেল ও সারের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় তারা ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটে পড়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরান যুদ্ধের জেরে জ্বালানি ও কৃষি উপকরণের খরচ বেড়েছে বলে তারা অভিযোগ করছেন। এতে ভুট্টা ও সয়াবিন উৎপাদনকারীদের উৎপাদন ব্যয় বেড়ে গেছে, যার প্রভাব পড়তে পারে খাদ্যপণ্যের দামেও।

ইরান যুদ্ধ শুরুর পর আহত ৭৫০ ছাড়ালো মার্কিন সেনা; নিহত ১৮

ইরান যুদ্ধ শুরুর পর আহত ৭৫০ ছাড়ালো মার্কিন সেনা; নিহত ১৮

ইরান যুদ্ধ শুরুর পর থেকে আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের যুদ্ধাহত ডাটাবেস। গতকাল (বুধবার, ১৯ আগস্ট) ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম’ (ডিকাস) হালনাগাদ করে পেন্টাগন। সেখানে আগের তুলনায় আরও ৫০ জনের বেশি আহত সেনাসদস্যের তথ্য যোগ হয়েছে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।