সৌদিতে মার্কিন ঘাঁটির বিমান ক্ষতিগ্রস্তের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদনে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে পাঁচটি মার্কিন বিমান আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলা হলেও, সেটি নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নাম প্রকাশ না করা দুই মার্কিন কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে পাঁচটি মার্কিন বিমান আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে এ প্রতিবেদনের সমালোচনা করে লিখেছেন, ‘কয়েক দিন আগে ঘাঁটিতে আঘাত হানা হয়েছিল, কিন্তু বিমানগুলো আঘাতপ্রাপ্ত বা ধ্বংস হয়নি।’

আরও পড়ুন:

তিনি আরও লিখেছেন, ‘পাঁচটির মধ্যে চারটির কার্যত রয়েছে কোনো ক্ষতি হয়নি এবং সেগুলো এরইমধ্যে আবারও কাজে ফিরেছে।’ আরেকটি বিমান সম্পর্কে তিনি লেখেন, ‘ওই বিমানেটিতে কিছুটা বেশি ক্ষতি হয়েছিল, তবে খুব শিগগিরই সেটিও আকাশে উড়বে।’

ট্রাম্প এরপর ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকাটিকে ‘নিচু মানের’ বলে আখ্যা দিয়ে লেখেন, ‘কিছু গণমাধ্যম আসলে চায় আমরা যুদ্ধে হেরে যাই।’

এএম