ডোনাল্ড-ট্রাম্প
ইউক্রেন যুদ্ধ বন্ধে বড় চুক্তি হতে যাচ্ছে: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধে বড় চুক্তি হতে যাচ্ছে: ট্রাম্প

হোয়াইট হাউসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি শান্তিচুক্তি খুব আসন্ন হতে পারে। তবে এই চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং সংকট নিরসনের উপায় নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক পদক্ষেপ নেয়ার আশঙ্কায় পুরো অঞ্চল যখন চরম উদ্বেগের মধ্যে রয়েছে, তখন এই ফোনালাপ অনুষ্ঠিত হলো। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হোয়াইট হাউসে পুতিনের দূতের সঙ্গে ট্রাম্পের বৈঠক, দ্রুত ইউক্রেন চুক্তির আভাস

হোয়াইট হাউসে পুতিনের দূতের সঙ্গে ট্রাম্পের বৈঠক, দ্রুত ইউক্রেন চুক্তির আভাস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূতের সঙ্গে একান্তে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পরপরই তিনি আশা প্রকাশ করে বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে খুব শিগগিরই একটি চুক্তি হতে পারে। গতকাল (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) হোয়াইট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ওভাল অফিসকে ‘জাতীয় স্মৃতিস্তম্ভ’ ঘোষণা করে ট্রাম্পের নির্বাহী আদেশ

ওভাল অফিসকে ‘জাতীয় স্মৃতিস্তম্ভ’ ঘোষণা করে ট্রাম্পের নির্বাহী আদেশ

ভবিষ্যৎ প্রেসিডেন্টরা যাতে হোয়াইট হাউসের বিখ্যাত ওভাল অফিসের কোনো কাঠামোগত পরিবর্তন করতে না পারেন, সেজন্য কক্ষটিকে ‘জাতীয় স্মৃতিস্তম্ভ’ ঘোষণা করে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিজের মতো করে কক্ষটি নতুন করে সাজানোর পর এই পদক্ষেপ নিলেন তিনি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে হামলার হুমকি ট্রাম্পের; যুক্তরাষ্ট্রের কাছে ৭ দফা প্রস্তাব তেহরানের

ইরানে হামলার হুমকি ট্রাম্পের; যুক্তরাষ্ট্রের কাছে ৭ দফা প্রস্তাব তেহরানের

সম্প্রতি ফের ইরানে হামলা ও দেশটি ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরানের দু’টি পারমাণবিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তুর ইঙ্গিতও দিয়েছেন তিনি। যদিও এনিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ৭ দাবিসহ একটি পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট প্রস্তাব পাঠানোর খবর মিলেছে। যা নিয়ে পর্যালোচনা করছে ওয়াশিংটন।

হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করলো হোয়াইট হাউস

হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করলো হোয়াইট হাউস

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে বড় ধরনের রদবদলের গুঞ্জন উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। নির্বাচনে হারের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, তারা দুজনই স্বপদে বহাল থাকছেন।

মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর ২০২৮-এর দৌড়; প্রেসিডেন্ট প্রার্থীর আলোচনায় এগিয়ে যারা

মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর ২০২৮-এর দৌড়; প্রেসিডেন্ট প্রার্থীর আলোচনায় এগিয়ে যারা

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ‘নীল ঝড়’ বা ব্লু ওয়েভের ওপর ভর করে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সেনেট উভয় কক্ষেরই নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ডেমোক্রেটিক পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এই মধ্যবর্তী নির্বাচন কার্যত তার নীতি ও শাসনের ওপর এক ধরনের গণভোট হিসেবে বিবেচিত হচ্ছিল। সেখানে ভোটারদের এই স্পষ্ট রায়ের পর এখন সবার নজর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। শক্তি ফিরে পাওয়া ডেমোক্র্যাট দল থেকে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন, তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জোর হিসাব-নিকাশ।

জীবনযাত্রার ব্যয় ও ট্রাম্পের নীতি: কোন পথে এগোবে ডেমোক্র্যাট নেতৃত্ব?

জীবনযাত্রার ব্যয় ও ট্রাম্পের নীতি: কোন পথে এগোবে ডেমোক্র্যাট নেতৃত্ব?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশজুড়ে অভাবনীয় জয়ে প্রতিনিধি পরিষদ ও সেনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়ে উল্লসিত ডেমোক্র্যাটিক পার্টি। তবে এই আনন্দের পেছনে লুকিয়ে আছে গভীর সতর্কবার্তা। ভোটাররা মূলত জীবনযাত্রার লাগামহীন ব্যয়ে ক্ষুব্ধ হয়ে রায় দিয়েছেন এবং তারা চান জনপ্রতিনিধিরা কেবল কথার কথা না বলে এবার কার্যকর পদক্ষেপ নিক।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘নীল সুনামি’; ইতিহাস গড়লেন ১২ প্রার্থী

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘নীল সুনামি’; ইতিহাস গড়লেন ১২ প্রার্থী

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির অভূতপূর্ব জয় হয়েছে। এর মধ্য দিয়ে প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস), সেনেট এবং একাধিক অঙ্গরাজ্যের গভর্নর পদে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ভেঙে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। এ নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী জয়ী হয়ে মার্কিন রাজনৈতিক ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন।

ইউক্রেন যুদ্ধের চাপ সত্ত্বেও ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র লাঞ্চার দিচ্ছে রাশিয়া

ইউক্রেন যুদ্ধের চাপ সত্ত্বেও ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র লাঞ্চার দিচ্ছে রাশিয়া

ইউক্রেন যুদ্ধের কারণে নিজস্ব অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতি থাকা সত্ত্বেও ইরানকে ৯০টি সর্বাধুনিক গাইডেড মিসাইল লাঞ্চার সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া। রাশিয়ার একটি শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ২০২৪ ও ২০২৫ সালের গোপন উৎপাদন নথির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে জবাবদিহির মুখে ফেলার ঘোষণা ডেমোক্র্যাটদের

নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে জবাবদিহির মুখে ফেলার ঘোষণা ডেমোক্র্যাটদের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে ডেমোক্র্যাটিক পার্টি প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেয়ার পর ট্রাম্প প্রশাসনকে কড়া জবাবদিহির মুখোমুখি করার ঘোষণা দিয়েছেন জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতারা। প্রতিনিধি পরিষদের সম্ভাব্য পরবর্তী স্পিকার হাকিম জেফ্রিস জানিয়েছেন, নতুন কংগ্রেস ট্রাম্প প্রশাসনের অনিয়মিত সিদ্ধান্ত ও অনিয়ন্ত্রিত নির্বাহী ক্ষমতার ওপর শক্ত লাগাম টানবে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন নির্বাচনের ফলে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, আশাবাদ-শঙ্কা

মার্কিন নির্বাচনের ফলে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, আশাবাদ-শঙ্কা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়ে ইইউসহ ইউরোপীয় দেশগুলো বলছে, মার্কিন গণতন্ত্রের বিজয় এনেছেন ভোটাররা। রাশিয়ার মতে এই ফলাফল ট্রাম্পের শান্তি আলোচনার প্রচেষ্টায় প্রভাব পড়বে না। মার্কিন পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের আশা দেখছেন পাকিস্তানের বাসিন্দারা। তবে রিপাবলিকানদের পরাজয়ে কিছুটা শঙ্কায় ইসরাইলিরা। যদিও মার্কিন নীতি পরিবর্তনের ব্যাপারে আশাবাদী নয় ইরানের জনগণ।