ইসরাইলি হামলায় চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত: ইরান

আব্বাস কিয়ারোস্তামি
বিদেশে এখন
0

সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বোমা হামলায় বিশ্বখ্যাত ও আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত ইরানি চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক এক্স বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আব্বাস কিয়ারোস্তামির বাড়ি কি যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন হুমকির অংশ? কিন্তু সত্য হলো আমেরিকা-ইসরাইলের যুদ্ধ আসলে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয়, বরং এটি সংস্কৃতি, সভ্যতার বিরুদ্ধে।’

আরও পড়ুন:

উল্লেখ্য, কিয়ারোস্তামি তার বিখ্যাত চলচ্চিত্র টেস্ট অব চেরির জন্য কান চলচ্চিত্র উৎসবে পামে ডি ও পুরষ্কার পেয়েছেন।

ইএ