আইআরজিসির জনসংযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়, ভিন্ন ভিন্ন দেশের তিনটি কনটেইনার জাহাজ অনুমোদিত জাহাজের জন্য নির্ধারিত করিডরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল। আইআরজিসির নৌবাহিনীর সতর্কবার্তার পর জাহাজগুলোকে ফিরিয়ে দেয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালি বন্ধ এবং এর মধ্য দিয়ে যেকোনো ধরনের চলাচলের ক্ষেত্রে দৃঢ় জবাব দিতে হবে।
আরও পড়ুন:
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মিত্র ও সমর্থকদের বন্দর থেকে বা বন্দরের দিকে যাওয়া যেকোনো জাহাজ চলাচল নিষিদ্ধ।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দুই দিন আগে রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘এখন পর্যন্ত ইরান চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত—এ ধরনের দেশগুলোর জাহাজ চলাচলের অনুরোধ গ্রহণ করেছে।’ তার ভাষ্যমতে, ইরানের দৃষ্টিতে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ নয়, তবে শত্রুদের জন্য বন্ধ।





