কনটেইনার-জাহাজ
ওমান উপকূলে কনটেইনার জাহাজে আইআরজিসির হামলার দাবি ইউকেএমটিওর

ওমান উপকূলে কনটেইনার জাহাজে আইআরজিসির হামলার দাবি ইউকেএমটিওর

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে ওমান উপকূলে একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) গানবোট থেকে গুলি চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

হরমুজ প্রণালি থেকে তিনটি জাহাজ ফিরিয়ে দেয়ার দাবি ইরানের

হরমুজ প্রণালি থেকে তিনটি জাহাজ ফিরিয়ে দেয়ার দাবি ইরানের

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনটি জাহাজকে আজ সকালে ফিরিয়ে দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) বলে জানিয়েছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গার্মেন্টস কাঁচামাল-ভোগ্যপণ্য নিয়ে চট্টগ্রামে ভিড়ছে পাকিস্তান থেকে আসা জাহাজ

গার্মেন্টস কাঁচামাল-ভোগ্যপণ্য নিয়ে চট্টগ্রামে ভিড়ছে পাকিস্তান থেকে আসা জাহাজ

চট্টগ্রাম বন্দরে আবারও ভিড়ছে পাকিস্তান থেকে আসা জাহাজ। আজ (শুক্রবার, ২০ ডিসেম্বর) বিকেলে 'এমভি ইউয়ান জিয়াং ফা ঝাং' জাহাজটি গেলবারের তুলনায় দ্বিগুণের বেশি ৮২৫টি কনটেইনার নিয়ে বন্দরের জেটিতে ভেড়ার কথা। মূলত পোশাকশিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য, চুনাপাথর, রাসায়নিক ও খনিজ পদার্থ নিয়ে আসছে কনটেইনার জাহাজটি। পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসায় পরিবহন খরচ সাশ্রয় হওয়ায়, পণ্যের দামে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ।

পিছিয়ে যাচ্ছে পতেঙ্গা টার্মিনালের কার্যক্রম

পিছিয়ে যাচ্ছে পতেঙ্গা টার্মিনালের কার্যক্রম

আবারও পিছিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দরে নবনির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনালের অপারেশনাল কার্যক্রম। যদিও টার্মিনাল পরিচালনার প্রাথমিক যন্ত্রপাতি এসে পৌঁছেছে। ইতোমধ্যে ইয়ার্ড প্রাঙ্গণে স্থাপনের কাজও শুরু হয়েছে। তবে এখনও টার্মিনাল পরিচালনায় আনুষঙ্গিক ছাড়পত্র পায়নি বিদেশি অপারেটর সৌদি আরবের রেড সি গেইটওয়ে। সেই সঙ্গে কাস্টম হাউসের সার্ভার এবং বন্দরের পণ্য ডেলিভারি সিস্টেমের সাথেও অনলাইন সংযোগ স্থাপিত হয়নি।