ধর্মের দোহাই দিয়ে যুদ্ধের বৈধতা নেই: পোপ লিও চতুর্দশ

পোপ লিও চতুর্দশ
বিদেশে এখন
0

বৈশ্বিক সংঘাতের এক উত্তাল সময়ে বিশ্ববাসীকে শান্তির বার্তা দিলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। সেন্ট পিটার্স স্কোয়ারে আয়োজিত পাম সানডের বিশেষ প্রার্থনা সভায় তিনি স্পষ্ট করে দেন যে, কোনো যুদ্ধকেই ধর্মের দোহাই দিয়ে বৈধতা দেয়া সম্ভব নয়।

দশ হাজারেরও বেশি মানুষের উপস্থিতিতে পোপ বলেন, ‘যিশু শান্তির প্রতীক। যারা নিজেদের স্বার্থে যুদ্ধকে ঈশ্বরের ইচ্ছা বলে প্রচার করে, তারা ভ্রান্ত। ঈশ্বর সহিংসতাকে প্রত্যাখ্যান করেন এবং কেবল তাদেরই শান্তি দেন যারা নিপীড়নের শিকার।’ তার এই বার্তা এমন এক সময়ে এলো যখন বিশ্ব দুটি বড় যুদ্ধের সাক্ষী হয়ে আছে—ইরানে মার্কিন-ইসরাইল জোটের অভিযান এবং ইউক্রেনে রাশিয়ার অবিরাম হামলা।

আরও পড়ুন:

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ইরান যুদ্ধকে খ্রিস্টীয় বিশ্বাসের প্রেক্ষাপট থেকে দেখানোর চেষ্টা করেছেন। অন্যদিকে, রাশিয়ার অর্থোডক্স চার্চ ইউক্রেন আগ্রাসনকে পশ্চিমা ‘অশুভ’ শক্তির বিরুদ্ধে একটি ধর্মীয় যুদ্ধ হিসেবে চিত্রায়িত করছে।

এই ধরণের প্রবণতাকে সরাসরি নাকচ করে দিয়ে পোপ বলেন, ‘যারা যুদ্ধের দামামা বাজায়, ঈশ্বর তাদের প্রার্থনা কানে নেন না।’ তিনি বিশ্বনেতাদের প্রতি অস্ত্র পরিহার করে মানবিকতার পথে ফেরার আহ্বান জানান।

ইএ