হরমুজ প্রণালি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে যুক্তরাজ্য

হরমুজ প্রণালি
বিদেশে এখন
0

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ঘোষণা করেছেন, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা পুনঃস্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক নেতৃবৃন্দকে নিয়ে এক শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কার্যত প্রণালিটি অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে এ গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্যিক রুটে বাধা সৃষ্টি হয়ে বৈশ্বিক জ্বালানির দাম বেড়েছে।

আরও পড়ুন:

স্টার্মার আবারও জানিয়েছেন যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে পড়বে না। তিনি বলেন, ‘জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মোকাবিলার সর্বোত্তম উপায় হলো উত্তেজনা প্রশমনে চাপ দেয়া এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে নিশ্চিত করা।

তিনি বলেন, ‘সম্ভাব্য সব ধরনের কূটনৈতিক পথই অনুসন্ধান করা হচ্ছে।’

এফএস