
যুক্তরাজ্যে জি-২০ সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছেন না পুতিন: অ্যান্ডি বার্নহাম
যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য আগামী বছরের জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হবে না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম স্বয়ং এ কথা স্পষ্ট করেছেন বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট।

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে ‘চট্টগ্রাম উৎসব’; সম্মাননা পেলেন গুণীজন ও প্রবীণরা
চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং প্রবাসী চট্টগ্রামবাসীর মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ‘চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬’। বর্ণাঢ্য এ আয়োজনে চট্টগ্রামের চার সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। উৎসবে গুণীজন ও প্রবীণদের সম্মাননা দেয়া হয়।

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অপেক্ষা বেড়ে দ্বিগুণ, ছাড় পাচ্ছেন সেবাকর্মীরা
অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে যুক্তরাজ্য। এর আওতায় অধিকাংশ বিদেশি কর্মীর স্থায়ী বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্সি) অনুমতির জন্য অপেক্ষার মেয়াদ দ্বিগুণ করে ১০ বছর করা হয়েছে। একই সঙ্গে ছোট নৌকায় করে অবৈধ পথে আসা শরণার্থীদের ক্ষেত্রে এই অপেক্ষার সময় বাড়িয়ে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরে তীব্র আপত্তির মুখে সামাজিক ও স্বাস্থ্যসেবা খাতের লাখ লাখ কর্মীকে (কেয়ার ওয়ার্কার) এই কঠোর বিধিনিষেধ থেকে ছাড় দেয়া হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্রিটেনের নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে আখ্যা ইরানের
যুক্তরাজ্যের রয়্যাল নেভি (নৌবাহিনী) এবং রয়্যাল এয়ার ফোর্সকে (বিমানবাহিনী) ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাজ্যের প্রভাবশালী বিদেশি গোয়েন্দা সংস্থা এমআইসিক্সকে ‘শত্রুভাবাপন্ন গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঐতিহাসিক দাসপ্রথার জন্য ক্ষমা প্রার্থনায় প্রস্তুত যুক্তরাজ্য, ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান
কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের আগে যুক্তরাজ্যের ঐতিহাসিক দাসপ্রথার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনার আহ্বানে সম্মতি প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তবে তিনি দাসপ্রথার কারণে ক্যারিবীয় দেশগুলোর চাওয়া আর্থিক ক্ষতিপূরণের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক নিবন্ধে তিনি ট্রান্সঅ্যাটলান্টিক দাসপ্রথায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে একটি সুসংগঠিত আলোচনার প্রস্তাব দেন।

যুক্তরাজ্যের তিন পারমাণবিক সাবমেরিন একসঙ্গে সমুদ্রে, প্রতিরক্ষা নীতি পরিবর্তনের বার্তা
যুক্তরাজ্যের মোট চারটি পারমাণবিক ডেটারেন্ট সাবমেরিনের মধ্যে তিনটি একযোগে সাগরে মোতায়েন করা হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম একই সময়ে রাজকীয় নৌবাহিনীর তিনটি ভ্যানগার্ড ক্লাসের সাবমেরিন সাগরে নামলো বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস। সমুদ্রতলীয় ক্যাবল রক্ষা ও সম্ভাব্য বড় সংঘাতের আশঙ্কার মধ্যে ব্রিটিশ প্রতিরক্ষা ব্যবস্থার এই বিরল পদক্ষেপ দেশটির সামরিক নীতিতে পরিবর্তনের স্পষ্ট বার্তা দিচ্ছে।

ব্রিটেনে আঘাত হানলো ঝড় বোয়েলো; গাছ পড়ে নিহত ২
ঝড় বোয়েলোর আঘাতে গাছ পড়ে ব্রিটেনে নিহত হয়েছে অন্তত ২ জন। বিদ্যুৎ বিভ্রাট ও আকস্মিক বন্যার কবলে গোটা ব্রিটেন।

ব্রিটিশ বিমানঘাঁটি কাণ্ড: ইরানি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে মামলা
যুক্তরাজ্যের গ্লসস্টারশায়ারে মার্কিন সামরিক বাহিনী পরিচালিত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি–সংক্রান্ত ঘটনায় দুই ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়েছে। তাদের একজনের বিরুদ্ধে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার অভিযোগ রয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ঝড়ে বিপর্যস্ত উত্তর ইউরোপের ৫ দেশ
বোয়েলো ও অস্টেন নামক জোড়া ঝড়ের আঘাতে বিপর্যস্ত উত্তর ইউরোপের ৫ দেশ। ১ জনের প্রাণহানির পাশাপাশি বিদ্যুৎহীন দেশগুলোর অন্তত দেড় লাখ বাসিন্দা। অনেক স্থানে বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক। ব্যাহত যান চলাচল। এছাড়াও, বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট।

অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে ২৬ অক্টোবর স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ
বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর স্পেন ও যুক্তরাজ্যে এক সরকারি সফর করবেন।

ইরান যুদ্ধে প্রশ্নের মুখে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্ব
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বরাজনীতিতে এক নতুন মেরু সৃষ্টি করেছে। বিশ্বব্যবস্থায় দেশটির একচ্ছত্র আধিপত্যকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইরানের প্রতিরোধ ক্ষমতা মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের সীমাবদ্ধতাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে। বিশ্লেষকদের মত, এ যুদ্ধ প্রমাণ করেছে, আধুনিক যুগে কেবল সামরিক শক্তি দিয়ে দীর্ঘমেয়াদি রাজনৈতিক লক্ষ্য অর্জন অসম্ভব।

যুক্তরাজ্যসহ ইউরোপে বড় অংশে গুগল ক্লাউডের সেবায় বিভ্রাট
যুক্তরাজ্যসহ ইউরোপে বড় অংশে গুগল ক্লাউডের সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দেয়ায় অনলাইন ব্যাংকিং ও বিভিন্ন ডিজিটাল সেবা ব্যাহত হচ্ছে। রয়টার্স জানায়, আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) লন্ডনে গুগল ক্লাউডের একাধিক সেবায় সমস্যা দেখা দেয়। এর প্রভাব পড়ে যুক্তরাজ্যের ডিজিটাল ব্যাংক রেভল্যুটসহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের সেবায়।