দক্ষিণ লেবাননের টাইরে সরিয়ে নেয়ার সতর্কবার্তা, জাতিসংঘের ১৭ ক্যামেরা ধ্বংসের দাবি

লেবাননের বেকা উপত্যকার তামনিন এল তাহতায় ইসরাইলি হামলার পরবর্তী পরিস্থিতি
বিদেশে এখন
0

দক্ষিণ লেবাননের টাইর শহর ও আশপাশের কয়েকটি এলাকায় সরিয়ে নেয়ার সতর্ক বার্তা জারি করেছে ইসরাইলি সেনাবাহিনী। আজ  (শনিবার, ৪ এপ্রিল) এ সতর্কতা জারি করা হয়। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, কাছাকাছি ভবনে হামলায় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রান্স২৪ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইসরাইলি নির্দেশনা সত্ত্বেও কিছু বাসিন্দা নিজেদের বাড়িতেই থেকে যাওয়ার এ সিদ্ধান্ত নিয়েছেন বলে লেবাননে ফ্রান্স ২৪–এর বিশেষ প্রতিনিধিকে জানিয়েছেন।

আরও পড়ুন:

এদিকে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রধান সদর দপ্তরের সঙ্গে যুক্ত ১৭টি নজরদারি ক্যামেরা ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। আজ  (শনিবার, ৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন এক জাতিসংঘ নিরাপত্তা কর্মকর্তা, এএফপিকে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘নাকুরা শহরে আমাদের সদর দপ্তরের ১৭টি ক্যামেরা ইসরাইলি বাহিনী ধ্বংস করেছে।’

ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ শুরু হওয়ার পর গত ২ মার্চ থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের বাহিনী ইউএনআইএফআইএল সংঘর্ষের মধ্যে পড়েছে। এ সময় হিজবুল্লাহ ইসরাইল ও তার সেনাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে, আর ইসরাইলি বাহিনী সীমান্তবর্তী শহরগুলোতে অগ্রসর হচ্ছে।

এএম