জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার আগাম প্রস্তুতি

মালয়েশিয়ার সরকার প্রধান আনোয়ার ইব্রাহিম
বিদেশে এখন
0

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। এই প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকটে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া সরকার। সরকার প্রধান আনোয়ার ইব্রাহিম বিভিন্ন সভা-সেমিনারে নিজেই তুলে ধরছেন সরকারের প্রস্তুতি ও পরিকল্পনা।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নেয়া হচ্ছে বহুমুখী উদ্যোগ। সরকার প্রধান জানিয়েছেন, এই সংকট মোকাবিলায় শুধু সরকার নয়, বিরোধী দলসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী সরকার।

আরও পড়ুন:

এদিকে, বৈশ্বিক অর্থনৈতিক চাপে সরকারি ব্যয় কমাতে মন্ত্রী ও উপমন্ত্রীদের অধিকাংশ বিদেশ সফর বাতিল করা হয়েছে। পাশাপাশি বড় সরকারি প্রকল্পগুলো সাময়িকভাবে স্থগিত রাখার পরিকল্পনা বিবেচনায় রয়েছে। এছাড়াও, জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে আগামী ১৫ এপ্রিল থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ইএ