লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক

নিরাপত্তা মন্ত্রীসভার বৈঠক
বিদেশে এখন
0

লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা। স্থানীয় সময় গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) রাতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। শীর্ষ এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংস্থাটি জানায়, লেবানন ইস্যুতে শিগগিরই একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য নেতানিয়াহু সরকারকে চাপে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে হিজবুল্লাহ ইস্যুতে একেবারে অনড় তেল আবিব।

আরও পড়ুন:

এরমধ্যে ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠীকে ঘিরে লেবানন ও ইসরাইলের মধ্যকার দীর্ঘদিনের সংঘাতময় অবস্থার নিরসনের উদ্যোগকে যুক্তরাষ্ট্র অভিনন্দন জানাবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরাইল ও লেবাননের নেতৃবৃন্দের মধ্যকার সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

ইএ