এই ঘোষণাটি আন্তর্জাতিক সমুদ্রসীমায় নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এর আগে গত শুক্রবার ইরান ঘোষণা করেছিল যে ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতি চলাকালীন এই প্রণালিটি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। তবে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তেহরান।
ইরানের এই দ্রুত অবস্থান পরিবর্তনের ফলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর মধ্যে গভীর বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেক জাহাজ প্রণালির প্রবেশমুখে আটকা পড়েছে এবং নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় অনেক কোম্পানি তাদের জাহাজ সরিয়ে নিচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, একদিকে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এবং অন্যদিকে ইরানের এই অস্পষ্ট ও কঠোর অবস্থান হরমুজ প্রণালিকে বিশ্বের সবচেয়ে অনিরাপদ নৌপথে পরিণত করেছে। বিশ্ববাজারের তেলের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এই অচলাবস্থা জ্বালানি বাজারে বড় ধরনের সংকটের পূর্বাভাস দিচ্ছে।





