নৌ-অবরোধ
জলপথ নিয়ে অনড় তেহরান-ওয়াশিংটন: ইরানি বন্দরে নতুন অবরোধ, পাল্টা হামলার শিকার কুয়েত-জর্ডান

জলপথ নিয়ে অনড় তেহরান-ওয়াশিংটন: ইরানি বন্দরে নতুন অবরোধ, পাল্টা হামলার শিকার কুয়েত-জর্ডান

শান্তির পথে পদক্ষেপ হিসেবে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের এক মাস না পেরোতেই ইরানের বন্দরে আবার নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আজ (বুধবার, ১৪ জুলাই) ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের হামলার জবাবে চালানো তাদের সর্বশেষ দফার অভিযান শেষ হয়েছে। একই সঙ্গে ইস্টার্ন টাইম (ইটি) বিকেল ৪টা, অর্থাৎ জিএমটি ২০:০০টা থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় নৌ অবরোধ পুনর্বহাল করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহাল; হরমুজে ২০% ফি বসানোর ঘোষণা ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহাল; হরমুজে ২০% ফি বসানোর ঘোষণা ট্রাম্পের

ইরানি জাহাজের ওপর নৌ অবরোধ পুনর্বহাল এবং হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী অন্যান্য জাহাজের পণ্যে ২০ শতাংশ ‘ফি’ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার মাধ্যমে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা আরও বেড়েছে। ব্লুমবার্গ ও এএফপির বরাত দিয়ে জাপান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে মার্কিন অবরোধ লঙ্ঘন ‘বরদাশত করা হবে না’; ভারতকে হুঁশিয়ারি রুবিওর

ইরানে মার্কিন অবরোধ লঙ্ঘন ‘বরদাশত করা হবে না’; ভারতকে হুঁশিয়ারি রুবিওর

ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ লঙ্ঘন ‘বরদাশত করা হবে না’ বলে ভারতকে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে, পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর হামলায় তিন ভারতীয় নাগরিক নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ ও নৌ-অবরোধে বিপাকে ইরান, তবুও সচল ‘প্রতিরোধের অর্থনীতি’

যুদ্ধ ও নৌ-অবরোধে বিপাকে ইরান, তবুও সচল ‘প্রতিরোধের অর্থনীতি’

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্মিলিত সামরিক অভিযান এবং নজিরবিহীন নৌ-অবরোধে ইরানের অর্থনীতি চরম সংকটের মুখে পড়লেও তা এখনো পুরোপুরি ভেঙে পড়েনি। নেতিবাচক প্রবৃদ্ধি, আকাশচুম্বী মূল্যস্ফীতি আর মুদ্রার মানের পতনের মধ্যেও তেহরান যেভাবে টিকে আছে, তাকে বিস্ময়কর মনে করছেন অনেক বিশ্লেষক। মূলত কয়েক দশকের নিষেধাজ্ঞা আর যুদ্ধের অভিজ্ঞতা ইরানকে এক ধরনের ‘সহনশীলতা’ জুগিয়েছে। স্ট্রেইট টাইমসে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন নৌ-অবরোধে ইরানের ৬০০ কোটি ডলারের তেলরাজস্ব ক্ষতি’

মার্কিন নৌ-অবরোধে ইরানের ৬০০ কোটি ডলারের তেলরাজস্ব ক্ষতি’

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের চাপে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি গত মে মাসে অন্তত ছয় বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। দুই দেশের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই তেহরানের আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসটি এখন চাপের মুখে পড়েছে। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত তথ্য উঠেছে।

হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে—মোহসেন রেজায়ি

হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে—মোহসেন রেজায়ি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির উপদেষ্টা মোহসেন রেজায়ি। আজ (সোমবার, ১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে তাড়াহুড়ো নেই যুক্তরাষ্ট্রের, বহাল থাকবে নৌ-অবরোধ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে তাড়াহুড়ো নেই যুক্তরাষ্ট্রের, বহাল থাকবে নৌ-অবরোধ

ইরানের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে যেতে যুক্তরাষ্ট্রের কোনও ধরনের তাড়াহুড়ো নেই। চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ভারত সফরে যুদ্ধিবিরতি নিয়ে তেহেরানকে ওয়াশিংটনের জোরালো প্রস্তাব সম্পর্কে জানিয়েছেন মার্কো রুবিও।

মার্কিন নৌ অবরোধ এড়াতে পাকিস্তানের স্থলপথে ঝুঁকছে ইরান

মার্কিন নৌ অবরোধ এড়াতে পাকিস্তানের স্থলপথে ঝুঁকছে ইরান

আরব উপসাগরে মার্কিন নৌবাহিনীর তীব্র চাপের মুখে ইরান এখন বিকল্প পথ হিসেবে পাকিস্তানের স্থলবন্দরের দিকে ঝুঁকছে। মার্কিন অবরোধের পঞ্চম সপ্তাহে এসে তেহরান পাকিস্তানের মাধ্যমে নতুন বাণিজ্য রুট ব্যবহার করে আঞ্চলিক বাজারগুলোতে নিজেদের প্রবেশাধিকার টিকিয়ে রাখার চেষ্টা করছে। এটি শুধু বিকল্প পথই নয়, মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যের একটি নতুন সংযোগ হিসেবেও কাজ করছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্য যুদ্ধ: হয় চুক্তি নয়তো ভয়াবহ বোমাবর্ষণ, তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্য যুদ্ধ: হয় চুক্তি নয়তো ভয়াবহ বোমাবর্ষণ, তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কারে গুলি চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে নতুন করে চরমপত্র দেওয়ার পরপরই বুধবার এই হামলার ঘটনা ঘটে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি যুদ্ধ বন্ধের চুক্তিতে রাজি না হয়, তবে দেশটিতে আগের চেয়েও ‘আরও বড় পরিসরে ও ব্যাপক তীব্রতায়’ বোমাবর্ষণ শুরু করবে যুক্তরাষ্ট্র। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানি বন্দরে মার্কিন নৌ অবরোধ; এ পর্যন্ত আটক ৫১ জাহাজ

ইরানি বন্দরে মার্কিন নৌ অবরোধ; এ পর্যন্ত আটক ৫১ জাহাজ

ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধের অংশ হিসেবে এ পর্যন্ত ৫১টি জাহাজকে মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আধুনিক যুগে হরমুজ প্রণালি ও অন্যান্য নৌ-অবরোধের ইতিহাস

আধুনিক যুগে হরমুজ প্রণালি ও অন্যান্য নৌ-অবরোধের ইতিহাস

যুদ্ধের অন্যতম প্রাচীন অস্ত্র হলো নৌ-অবরোধ (Naval Blockade)। সাগরপথের নিয়ন্ত্রণ (Control of sea routes) নিয়ে শত্রুর সরবরাহ বন্ধ করে তাদের আত্মসমর্পণে বাধ্য করতে এটি ব্যবহার করা হয়। এর জন্য কোনো পদাতিক বাহিনী (Infantry) বা আগ্রাসনের প্রয়োজন হয় না; কেবল শত্রুর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় রসদ (Essential supplies) আটকে দেয়াই যথেষ্ট।

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এড়িয়ে ২২ কোটি ডলারের তেল নিয়ে যাচ্ছে ইরানের সুপার ট্যাঙ্কার

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এড়িয়ে ২২ কোটি ডলারের তেল নিয়ে যাচ্ছে ইরানের সুপার ট্যাঙ্কার

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কড়া পাহারার তোপকে পাশ কাটিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছে গেছে ইরানের একটি বিশালাকার তেলের ট্যাঙ্কার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন এই ‘ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার’ (ভিএলসিসি) ট্যাঙ্কারটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য ২২০ মিলিয়ন বা ২২ কোটি ডলার।