আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরান সফর শেষ করা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবগুলো পৌঁছে দিয়েছেন, যা তেহরান ‘বিবেচনা করছে এবং এখনো কোনো জবাব দেয়নি।’
আরও পড়ুন:
বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আবারও গ্রহণ করবে ইরান। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে তেহরান এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে এবং হরমুজ প্রণালির শর্তসাপেক্ষ ও সীমিত পুনরায় উন্মুক্তকরণ প্রতিহত করবে।





