
যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ
বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে।

ছবি ফাঁস থেকে সরকারি সাইটে প্রবেশ, এআই এজেন্ট নিয়ে উদ্বেগ
চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ৫৩টি ছবি ফাঁস করেছে ওপেন এআইয়ের এজেন্টরা। গতকাল (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) খবরটি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার এজেন্টরা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাণিজ্য বিভাগসহ মার্কিন সরকারের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে তথ্য হাতিয়ে নিয়েছিল। তবে ব্যবহারকারীর তথ্য ফাঁসের ঘটনা সামনে আসায় এজেন্টের কার্যকলাপের পূর্ণাঙ্গ পরিধি বুঝতে কাজ করছে ওপেনএআই।

পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা
পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটি ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিসা-সংক্রান্ত এক বার্তায় এ কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞা বিশ্ববাজারে জ্বালানির দামে কী প্রভাব ফেলবে?
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেল ও জ্বালানি সরবরাহের প্রধান রুটগুলো বিঘ্নিত হওয়ায় বিশ্ববাজারে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্যানুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম বেড়ে ৬ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে, যা এক মাস আগেও ছিল ৫ দশমিক ৬১ ডলার।

পাঁচ দিনের কূটনৈতিক অধ্যায় শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
পাঁচ দিনের ব্যস্ত কূটনৈতিক অধ্যায় শেষে নিউ ইয়র্ককে আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় সকাল ৯টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। শেষ দিনও ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী। এদিন বৈঠক করছেন বিভিন্ন দেশের সরকারপ্রধান, ব্যবসায়ী সংগঠন ও বিনিয়োগকারীদের সঙ্গে। সেখানে তিনি জানান, তার সরকার বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং ঢাকা ব্যবসার জন্য উন্মুক্ত।

ওয়াশিংটনকে ৭ দিনের সময়সীমা ও রোডম্যাপ দিলেন পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটানো এবং মাত্র সাত দিনের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় সচল করার লক্ষ্যে ওয়াশিংটনকে একটি রোডম্যাপ বা রূপরেখা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শি-ট্রাম্প বৈঠক: সম্পর্ক উন্নয়নে সুস্থ প্রতিযোগিতার ওপর জোর
বেইজিং-ওয়াশিংটনকে যৌথভাবে দায়িত্বশীল পরাশক্তি হিসেবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। একইসঙ্গে, দুদেশের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কেও গুরুত্বারোপ করেন তিনি। গতকাল (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। অন্যদিকে, যুক্তরাষ্ট্র- চীন কূটনৈতিক সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। পরে, চীনা প্রেসিডেন্টের সম্মানে হোয়াইট হাউজে জমকালো এক রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট। এতে, প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিরা।

যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে: পেজেশকিয়ান
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করা হবে কি না, সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, তেহরান এ যুদ্ধ আর চালিয়ে যেতে চায় না। বৃহস্পতিবার প্রচারিত ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান এসব কথা বলেন। খবর এএফপির।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির শান্তি সমাবেশ
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নিউ ইয়র্কে প্রতিবছরই নানা কর্মসূচি পালন করে যুক্তরাষ্ট্র বিএনপি। গত ১৭ বছর ধরে এসব কর্মসূচিতে ছিল সরকারবিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ। তবে এবার বদলে গেছে সেই চিত্র। রাজনৈতিক পরিবর্তনের পর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসায় ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে প্রতিনিধিত্ব করায় উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। তাই প্রতিবাদের বদলে এবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতেই জাতিসংঘের সামনে শান্তি সমাবেশে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা।

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক আগামীর শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে: ডোনাল্ড ট্রাম্প
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে চলমান শীর্ষ বৈঠক আগামী কয়েক দশকের জন্য বিশ্বজুড়ে শান্তি ও সমৃদ্ধি প্রসারিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ন্যাটো সংস্থায় নেতৃত্বের রদবদল, ইউএস সহায়তা পুনর্বিন্যাসের কথা জানালেন কমান্ডার
ইউরোপীয় মিত্ররা নিজেদের মহাদেশ সুরক্ষায় বৃহত্তর দায়িত্ব গ্রহণ করায় ন্যাটো জোটে যুক্তরাষ্ট্র তাদের সহায়তার পরিসর ‘সীমিত কিন্তু অপরিহার্য সক্ষমতার’ মধ্যে বজায় রাখবে বলে জানিয়েছেন সামরিক জোটটির শীর্ষ কমান্ডার। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন শঙ্কা ও চীনের অভ্যন্তরীণ সমীকরণ: এআই দৌড়ে কার প্রভাব কেমন?
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক আধিপত্য অর্জনে সম্পূর্ণ ভিন্ন দুটি পথ বেছে নিয়েছে বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক শক্তি—যুক্তরাষ্ট্র ও চীন। ওয়াশিংটন যেখানে দ্রুততম সময়ে সর্বাধুনিক প্রযুক্তি ও ‘সুপার-ইন্টেলিজেন্স’ তৈরির পেছনে ছুটছে, সেখানে বেইজিংয়ের মূল লক্ষ্য প্রযুক্তিটির ওপর রাষ্ট্রীয় পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা এবং অর্থনীতি ও সমাজজুড়ে এর ব্যাপক ব্যবহার নিশ্চিত করা।