হরমুজ প্রণালিতে মাইন পাতলে যেকোনো নৌযানে হামলার নির্দেশ ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

হরমুজ প্রণালিতে মাইন পাতার চেষ্টা করলে যেকোনো নৌযানকে গুলি করে ডুবিয়ে দিতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ডে জড়িত যে কোনো নৌযানকে গুলি করে ধ্বংস’ করতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।’ দ্য গার্ডিয়ানের নিউজে এ তথ্য উঠে এসেছে।

একই সঙ্গে তিনি জানান, প্রণালিতে পাতা মাইন অপসারণে মার্কিন মাইন অপসারণকারী জাহাজগুলো তিনগুণ তৎপরতায় কাজ করছে।

আরও পড়ুন:

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালির পানিতে মাইন স্থাপন করছে—এমন যেকোনো ছোট নৌযানকেও গুলি করে ধ্বংস করার নির্দেশ দেয়া হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা রাখা হবে না।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে মার্কিন মাইন অপসারণকারী জাহাজগুলো প্রণালিটি পরিষ্কার করছে এবং এই কার্যক্রম তিনগুণ বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।’

এএম