ক্যালটেক গ্র্যাজুয়েট থেকে হামলাকারী: কোল অ্যালেনের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা

হামলাকারী কোল অ্যালেন
বিদেশে এখন
0

হোয়াইট হাউজ বিটের সংবাদদাতাদের নৈশভোজে হামলাকারী ৩১ বছর বয়সী কোল অ্যালেনের বিরুদ্ধে মেলেনি পূর্ববর্তী অপরাধের কোনো রেকর্ড। ক্যালটেক বিশ্ববিদ্যালয়ের স্নাতক এই ব্যক্তি পেশায় একজন শিক্ষক। ফলে প্রশ্ন উঠছে ঠিক কী কারণে এই হঠকারী হামলার সিদ্ধান্ত নিলেন অ্যালেন। আরও চাঞ্চল্যের বিষয়, এমন হাইপ্রোফাইল অনুষ্ঠানে কীভাবে অস্ত্র নিয়ে মূল ভেন্যুর এতটা কাছাকাছি পৌঁছে গেলেন তিনি।

হোয়াইট হাউজ বিটের সংবাদদাতাদের নৈশভোজে হামলাকারী ৩১ বছর বয়সী কোল অ্যালেনের বিরুদ্ধে মেলেনি পূর্ববর্তী অপরাধের কোনো রেকর্ড। ক্যালটেক বিশ্ববিদ্যালয়ের স্নাতক এই ব্যক্তি পেশায় একজন শিক্ষক। ফলে প্রশ্ন ওঠছে ঠিক কী কারণে এই হঠকারী হামলার সিদ্ধান্ত নিলেন অ্যালেন। আরও চাঞ্চল্যের বিষয়, এমন হাইপ্রোফাইল অনুষ্ঠানে কীভাবে অস্ত্র নিয়ে মূল ভেন্যুর এতটা কাছাকাছি পৌঁছে গেলেন তিনি।

হোয়াইট হাউজ সংবাদদাতাদের নৈশভোজের ভেন্যু ছিল ওয়াশিংটন ডিসি'র হিলটন হোটেল। এবারই প্রথম এই আয়োজনে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছিলেন মন্ত্রিসভার হেভিওয়েট সদস্য, হোয়াইট হাউজ কর্মকর্তা, সাংবাদিক-কলাকুশলীতে ভরা এই হাইপ্রোফাইল আয়োজনের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে ছিল মার্কিন সিক্রেট সার্ভিসসহ ডিসি পুলিশ।

কিন্তু ঠেকানো গেল না অঘটন। ভেন্যুর চেকপোস্ট পেরিয়ে মূল ভেন্যুর খুব কাছে চলে যান হামলাকারী কোল অ্যালেন। এসময় বলরুমের অতিথিদের থেকে তার দূরত্ব ছিল ৪০ ফুটেরও কম। সিক্রেট সার্ভিস এজেন্টদের সঙ্গে গোলাগুলির একপর্যায়ে তাকে আটক করা হলেও, অনেক আশঙ্কার জন্ম দিচ্ছে এই ঘটনা।

আরও পড়ুন:

সিএনএনের তথ্য, আগে থেকেই হিলটন হোটেলে অবস্থান করা অ্যালেনকে স্বয়ংক্রিয় একাধিক পিস্তল, শটগান আর ছুরি আটক করা হয়। কোল অ্যালেনের কক্ষ সিলগালা করে তল্লাশি করেছে পুলিশ। পুলিশের ধারণা, কোনো রাজনৈতিক দল বা সংগঠন নয়, 'নিঃসঙ্গ নেকড়ে'র মতো নিজে নিজেই কোনো কারণে প্রভাবিত হয়ে এই হামলার সিদ্ধান্ত নেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বয়ান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার বিশ্লেষণ করে সিএনএন জানাচ্ছে, বলরুমের মূল নিরাপত্তা চৌকির ৫০ গজ দূর থেকে শটগান হাতে দৌড়ে আসার চেষ্টা করেন অ্যালেন। নিরাপত্তা তল্লাশি কেন্দ্রের মেটাল ডিটেক্টর অতিক্রম করার সময় সিক্রেট সার্ভিস এজেন্টদের বাধার মুখে পড়েন তিনি। কিন্তু যদি এই হামলাকারীর কাছে বিস্ফোরক জাতীয় কোনো অস্ত্র থাকতো, তাহলে কীভাবে তাকে ঠেকাতেন সিক্রেট সার্ভিসের এজেন্টরা- এটিই এখন বড় প্রশ্ন।

তবে অ্যালেনের বিরুদ্ধে কোনো পূর্ববর্তী অপরাধের রেকর্ড মেলেনি। ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা কোল অ্যালেন সি-টু এডুকেশন নামক একটি টিউটরিং সার্ভিস বা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। একসময় পেয়েছেন সেরা শিক্ষকের সম্মাননাও। তাই কী কারণে এমন হঠকারী হামলার সিদ্ধান্ত নিলেন তিনি তা জানতে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত, কারণ সেদিনই তাকে আদালতে তোলা হবে।

লিঙ্কডইনসহ সামাজিক মাধ্যমে নিজেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার বিজ্ঞানী, গেম ডেভেলপার এবং খণ্ডকালীন শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন অ্যালেন। আরও জানা গেছে ২০২৪ সালে সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নির্বাচনি প্রচারে অনুদানও দিয়েছিলেন তিনি।

ইএ