ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৫

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
দেশে এখন
অপরাধ
0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৫০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৯ টি মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার, ১ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ৫৭ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৪০ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ১২৭ জন, গুলশান বিভাগ ৫০ জন, উত্তরা বিভাগ ৬৭ জন ও ডিবি বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ২৫৮২ পিস ইয়াবা, ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮ টি মোবাইলফোন, নগদ ২৪৭০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

গতকাল (শনিবার, ৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জেআর