আমরা মাথা নত করবো না— হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি

হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম
বিদেশে এখন
0

হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম পুনরায় ঘোষণা করেছেন যে, তার সংগঠন কোনো অবস্থাতেই অস্ত্র ত্যাগ করবে না। তিনি বলেন, ‘আমাদের ত্যাগ অনেক বড়, কিন্তু মুক্তি এবং মর্যাদাপূর্ণ জীবনের জন্য এটাই চড়া মূল্য। আমাদের জনগণ দুটি বিকল্পের একটি বেছে নিয়েছে। তা হলো হয় মুক্তি ও গৌরব, অথবা দখলদারিত্ব ও লাঞ্ছনা।’ খবর আল জাজিরার।

তিনি আরও যোগ করেন, ‘আমরা লেবানন এবং এর জনগণের সুরক্ষায় আমাদের রক্ষণাত্মক প্রতিরোধ অব্যাহত রাখছি। আমরা কোনোভাবেই গত মার্চের আগের (পূর্বাবস্থায়) স্থিতাবস্থায় ফিরে যাব না। আমরা ইসরাইলি আগ্রাসনের জবাব দেব এবং এটি মোকাবিলা করব। শত্রু যতই হুমকি দিক না কেন, আমরা পিছু হটবো না, মাথা নত করবো না এবং আমরা পরাজিত হবো না।’

কাসেম দাবি করেন যে তাদের সক্ষমতা ‘অক্ষয়’। তিনি অঙ্গীকার ব্যক্ত করেন যে, ইসরাইল লেবাননে টিকে থাকতে পারবে না।

এএইচ