বিদেশের-খবর
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের আচরণে কড়া বার্তা নেতানিয়াহুর

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের আচরণে কড়া বার্তা নেতানিয়াহুর

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। চ্যানেল ফোর্টিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সামরিক বাহিনীর কার্যক্রমে স্থানীয়দের হস্তক্ষেপ করা উচিত নয়।

ইউক্রেনে টানা চারদিন রুশ ড্রোন বর্ষণ: ৩৮ জনের প্রাণহানি

ইউক্রেনে টানা চারদিন রুশ ড্রোন বর্ষণ: ৩৮ জনের প্রাণহানি

রাশিয়ার বিরুদ্ধে টানা চারদিন ধরে কিয়েভ ও পার্শ্ববর্তী শহরগুলোতে জেট চালিত ড্রোন হামলার অভিযোগ তুলেছে ইউক্রেন। দেশটির গোলাবারুদের গুদামে রুশ হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে, আহত অন্তত ৫২। এরমধ্যেই ন্যাটোর আর্কটিক সেন্ট্রি মিশনকে রাশিয়া সরাসরি হুমকি হিসেব দেখছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

খার্গ দ্বীপে মার্কিন হামলা ও ইরানের পাল্টা জবাব; রক্তক্ষয়ী সংঘাতের মুখে মধ্যপ্রাচ্য

খার্গ দ্বীপে মার্কিন হামলা ও ইরানের পাল্টা জবাব; রক্তক্ষয়ী সংঘাতের মুখে মধ্যপ্রাচ্য

চূর্ণবিচূর্ণ করে দেয়া হচ্ছে ইরানের জ্বালানির প্রাণকেন্দ্র খার্গ। সামাজিক মাধ্যমে এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যদিও জানা যাচ্ছে না বিস্তারিত। এর আগে ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ যায় বেশ কয়েকজনের; যাদের মধ্যে আছে একাধিক আইআরজিসি সদস্যসহ বেসামরিক নাগরিকও। জবাবে, জর্ডান ও আরব আমিরাতে তিনটি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এমন পরিস্থিতিতে ফের উঁকি দিচ্ছে পূর্ণ সামরিক সংঘাতে শঙ্কা, বলছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় একজনের মৃত্যু, নিখোঁজ ১৫

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় একজনের মৃত্যু, নিখোঁজ ১৫

যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় একজন নিহত এবং প্রায় ১৫ জন নিখোঁজ হয়েছেন। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ন্যাশনাল পার্ক সার্ভিস। খবর এএফপির।

আপনাদের সত্যিকারের শত্রু কে শনাক্ত করুন— মুসলিম নেতাদের মুজতবা

আপনাদের সত্যিকারের শত্রু কে শনাক্ত করুন— মুসলিম নেতাদের মুজতবা

সত্যিকারের শত্রু কে, তা শনাক্তের জন্য মুসলিম নেতাদের আহ্বান জানিয়েছেন ইরানের সুপ্রিম লিডার মুজতবা খামেনি। আজ (রোববার, ৩০ আগস্ট) এক বার্তায় তিনি বলেন, শত্রুদের শনাক্ত করে তাদের আপনাদের প্রতিহত করতে হবে।

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পরে আশ্রয়ের আবেদন করা অন্তত দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ পরিকল্পনা কার্যকর হতে পারে।

ওমানের উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত

ওমানের উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত

ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

তেহরানের বাণিজ্যিক অংশীদারদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

তেহরানের বাণিজ্যিক অংশীদারদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

যুদ্ধে কাবু করতে না পেরে এবার ইরানকে একঘরে করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। যার ধারাবাহিকতায় তেহরানের বাণিজ্যিক অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র। যার আওতায় চীনসহ অনেকেই থাকবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। যদিও ওয়াশিংটনের এ বিষয়ে সক্ষমতা নেই বলে দাবি করেছেন ইরানের স্পিকার গালিবাফ।

গিনির রাজধানীতে বর্জ্য ধসে নিহত অন্তত ৩০

গিনির রাজধানীতে বর্জ্য ধসে নিহত অন্তত ৩০

গিনির রাজধানী কোনাক্রিতে বর্জ্য ফেলার একটি স্থানে ধস নেমে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন। শনিবার রাতে ভারী বৃষ্টির পর বিপুল পরিমাণ বর্জ্যের স্তূপ ধসে আশপাশের তাঁবু ও ঝুপড়িঘর চাপা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

গাজা থেকে ঘুড়ি উড়ানোকে ‘যুদ্ধের শামিল’ বললো ইসরাইল

গাজা থেকে ঘুড়ি উড়ানোকে ‘যুদ্ধের শামিল’ বললো ইসরাইল

গাজা উপত্যকা থেকে ইসরাইলি সীমান্তের দিকে ঘুড়ি উড়ানোর ঘটনাকে ‘যুদ্ধের শামিল’ হিসেবে ঘোষণা করেছে ইসরাইল। এ ঘটনায় ঘুড়ি উড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে হামলা জোরদার এবং গাজার সংশ্লিষ্ট এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

সুদের হার অপরিবর্তিত রাখতে পারে মার্কিন ফেডারেল রিজার্ভ

সুদের হার অপরিবর্তিত রাখতে পারে মার্কিন ফেডারেল রিজার্ভ

নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শের নেতৃত্বে মার্কিন ফেডারেল রিজার্ভ মঙ্গলবার থেকে দ্বিতীয় নীতিনির্ধারণী বৈঠক শুরু করতে যাচ্ছে। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন প্রহ্লাদ যোশী। এর আগে ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখে আজ (শনিবার, ২৫ জুলাই) প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। এর পর একইদিন রাতে নতুন করে প্রহ্লাদকে তার স্থানে দায়িত্ব দেয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।