ইয়েমেন থেকে আবারও তেলের ট্যাঙ্কার ছিনতাই সোমালিয়ান জলদস্যুদের

তেলের ট্যাংকার ছিনতাই
বিদেশে এখন
0

১০ দিনের ব্যবধানে ইয়েমেন উপকূল থেকে আরও একটি তেলের ট্যাঙ্কার ছিনতাই করেছে সোমালিয়ান জলদস্যুরা। বিবিসি জানিয়েছে, এমটি ইউরেকা নামের জাহাজটি ইয়েমেন ও সোমালিয়ার মধ্যবর্তী এডেন উপসাগর পার করে সোমালিয়ার জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে।

জাহাজটি কিছু সময়ের মধ্যে সোমালিয়ার জলসীমায় নোঙর করবে বলে আশা করা হচ্ছে। মাত্র ১০ দিনের ব্যবধানে এই এলাকায় এটি দ্বিতীয় তেলের ট্যাঙ্কার ছিনতাইয়ের ঘটনা। গেল ২২ এপ্রিল সোমালি জলদস্যুরা 'অনার ২৫' নামের আরও একটি ট্যাঙ্কার ছিনতাই করে।

আরও পড়ুন:

২০১১ সাল থেকে এই অঞ্চলে সোমালিয়ান জলদস্যুদের উপদ্রব কিছুটা কমলেও, ২০২৩ এর শেষে হুথিরা এডেন উপসাগর ও লোহিত সাগরে জাহাজ আক্রমণ শুরু করলে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়। এরপর থেকে এই উপকূলে জলদস্যুদের দৌরাত্ম আবার বেড়েছে।

ইএ