
হুথির বিরুদ্ধে অভিযানে ১৮৬০ যোদ্ধা নিহত—দাবি ইয়েমেন সরকারের
ইরানের মদদপুষ্ট হুথি গোষ্ঠীর বিরুদ্ধে চালানো অভিযানে ১ হাজার ৮৬০ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী।

ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু; বাস্তুচ্যুত দুই লাখের বেশি মানুষ
ইয়েমেনে সংঘাতের কারণে এ পর্যন্ত ২ লাখ ১ হাজার ২১৭ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম)। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হুথিদের হটিয়ে মোখা পুনরুদ্ধারের দাবি ইয়েমেনের
তীব্রতা বাড়ছে ইয়েমেন যুদ্ধের। নতুন করে হুথিদের হটিয়ে লোহিত সাগরের কৌশলগত বন্দরনগরী মোখা পুনরুদ্ধারের দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী।

হুথিদের হঠাতে ইয়েমেনে শুরু হলো আগ্রাসী অভিযান
হুথি বিদ্রোহীদের দখলকৃত সব অঞ্চল পুনরুদ্ধারে ইয়েমেনে একযোগে শুরু হলো আগ্রাসী অভিযান। এর আগে, এডেন ও অবরুদ্ধ তাইজকে যুক্ত করা জরুরি সাপ্লাই রুট বিচ্ছিন্ন করে দেয় হুথিরা। বিশ্লেষকরা বলছেন, হুথিদের হঠানোর এই অভিযানে বড় বাধা রয়েছে ইয়েমেনের সামনে। এরমধ্যেই নতুন করে এগোচ্ছে হুথিরাও, ঘিরে ফেলেছে সরকার নিয়ন্ত্রিত একটি শহর। পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে সৌদি জোট আর বিদ্রোহীদের মধ্যেও।

রিয়াদে আরামকোর আরেকটি তেল কারখানায় হামলা চালালো হুথিরা
এবার সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা আরামকোর আরেকটি তেল কারখানায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

কাতারের মধ্যস্থতায় নিউ ইয়র্কে ফের যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক
যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় নিউ ইয়র্কে ফের যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজকের (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) মধ্যে বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অবস্থান জানতে চায় তেহরান।

ইয়েমেনে বিমান হামলায় নিহত ৭, সৌদি আরবকে দায়ী করলো হুথি
ইয়েমেনের তাইজ প্রদেশে একটি বাজার এলাকায় বিমান হামলায় অন্তত সাতজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলার জন্য সৌদি আরবের বিমানবাহিনীকে দায়ী করেছে হুথি। ডিপিএ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেনে তীব্র লড়াইয়ের প্রভাব; আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের অপুষ্টি
ইয়েমেনে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ায় দেশটির শিশুদের মধ্যে অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। চিকিৎসা ও পুষ্টি সহায়তাকেন্দ্রে সাধারণ মানুষের যাতায়াত বাধাগ্রস্ত হওয়ায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি চরম আকার ধারণ করেছে। রয়টার্সে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তাইজ-এডেন মহাসড়কে হুথিদের বড় সামরিক অভিযান ব্যর্থ করে দেয়ার দাবি ইয়েমেন সরকারের
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনী দাবি করেছে, তারা বন্দর নগরী এডেনগামী একটি কৌশলগত সরবরাহ রুট দখলের জন্য ইরান-সমর্থিত হুথিদের বড় ধরনের আক্রমণ প্রতিহত করেছে। বৃহস্পতিবার সরকারি একাধিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সৌদি-সমর্থিত বাহিনীর সঙ্গে লড়াই, ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজার ছাড়ানোর আশঙ্কা
ইয়েমেনে সৌদি আরবের ধারাবাহিক বিমান হামলায় বেসামরিক মানুষ ও কারাবন্দী নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে হুথিরা। একই সঙ্গে সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর সঙ্গে সংঘাত তীব্র হওয়ায় হাজারো পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

হুথিদের দখল অগ্রযাত্রায় মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ, সৌদির পাশে যুক্তরাজ্য
লোহিত সাগরের পর ইয়েমেনের কৌশলগত পার্বত্য অঞ্চল দখলে অগ্রসর হচ্ছে হুথি বিদ্রোহীরা। বিপরীতে হুথিদের নিয়ন্ত্রণ ঠেকাতে তাইযে গোষ্ঠীটির অবকাঠামো লক্ষ্য করে নতুন দফা হামলার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে হুথিদের সঙ্গে লড়াইয়ে হাঁপিয়ে ওঠা সৌদিকে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে হরমুজে নৌযানের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে ফ্রান্স। আর যুক্তরাষ্ট্র-ইসরাইলের সেনাদের মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়ার সাফ বার্তা দিয়েছে আইআরজিসি। মধ্যবর্তী নির্বাচনের আগে রয়টার্স/ইপসোসের নতুন গবেষণা বলছে, ইরান যুদ্ধের জেরে ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এসেছে ৩২ শতাংশে।

মধ্যপ্রাচ্য সংকট: হুতিদের ওপর হামলায় চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো রিয়াদ
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে চীনের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে সৌদি আরব। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে ইয়েমেন সরকার ও হুতি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। ঘটনাটি নিশ্চিত হলে এটিই হবে সৌদি আরবের ইতিহাসে প্রকৃত কোনো যুদ্ধে প্রথমবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের নজির। ফোর্বসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।