হরমুজ প্রণালিতে মার্কিন অভিযান বন্ধে সৌদি আরবের হস্তক্ষেপের দাবি নাকচ

সৌদি আরবের পতাকা
বিদেশে এখন
0

হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে উদ্ধারে মার্কিন সামরিক অভিযান স্থগিত নিয়ে করা প্রতিবেদনটি অস্বীকার করেছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়াদের হস্তক্ষেপে এই অভিযান বন্ধের ঘোষণা দিয়েছেন বলে যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন নেটওয়ার্ক এনবিসি নিউজের ওই প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের আপত্তির মুখে ট্রাম্প তাঁর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। প্রতিবেদন অনুযায়ী, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। অভিযান পরিচালনায় সৌদি আরব তাদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে বলেও সেখানে উল্লেখ করা হয়।

তবে এই দাবি প্রত্যাখ্যান করে সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে বলেছে, ‘এই তথ্য সত্য নয়।’ সূত্রটি আরও জানায়, সৌদি আরবের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিয়মিত প্রবেশাধিকার এখনো বহাল রয়েছে।

এএম