ভূরাজনৈতিক সংকটে আটকা নাবিকেরা: আইএমও প্রধান

আর্সেনিও ডোমিঙ্গুয়েজ
বিদেশে এখন
0

বিশ্বের ৮০ শতাংশের বেশি ভোগ্যপণ্য সামুদ্রিক জাহাজের মাধ্যমে পরিবহন করা হয়। অথচ চলমান ভূরাজনৈতিক সংকটে পড়ে সাধারণ নাবিকেরা মানবেতর জীবন কাটাচ্ছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) প্রধান আর্সেনিও ডোমিঙ্গুয়েজ। তুর্কিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইএমও প্রধান বলেন, ‘এই নাবিকেরা সম্পূর্ণ নির্দোষ। তারা প্রতিদিন বিভিন্ন দেশের মানুষের কল্যাণে নিজেদের কাজ করে যাচ্ছেন। কিন্তু তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিভিন্ন ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে তারা এখন আটকা পড়েছেন।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের সূত্রপাত হয়। এর পাল্টা জবাব হিসেবে পুরো অঞ্চলে তেহরানের পক্ষ থেকেও প্রতিরোধ গড়ে তোলা হয়।

বিশেষ করে বিশ্ববাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অবরোধ সৃষ্টি হওয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে।

বর্তমান সংঘাত শুরু হওয়ার আগে বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের পাঁচভাগের একভাগ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হতো।

এএম