মধ্যপ্রাচ্য
ওয়াশিংটন-তেহরান উত্তজনা: সংঘাত এড়াতে পাকিস্তান ও সৌদি আরবের আহ্বান

ওয়াশিংটন-তেহরান উত্তজনা: সংঘাত এড়াতে পাকিস্তান ও সৌদি আরবের আহ্বান

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়া কারো স্বার্থ রক্ষা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। আজ (শনিবার, ১১ জুলাই) এক ফোনালাপে দুই দেশের শীর্ষ কূটনীতিক এ সতর্কবার্তা দেন। আনাদোলুর বরাত দিয়ে মিডল ইস্ট মিররের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বুধবার লেনদেন শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ২ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

ভারতে গ্যাস বিধিনিষেধ প্রত্যাহার; হরমুজ দিয়ে সরবরাহ স্বাভাবিক

ভারতে গ্যাস বিধিনিষেধ প্রত্যাহার; হরমুজ দিয়ে সরবরাহ স্বাভাবিক

মধ্যপ্রাচ্য থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ পুনরায় শুরু হওয়ায় সরবরাহকারীদের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে ভারত। ভারতীয় সরকারের এক প্রজ্ঞাপনের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

স্থায়ী শান্তির ভিত তৈরিতে লেবানন-ইসরাইল-যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন

স্থায়ী শান্তির ভিত তৈরিতে লেবানন-ইসরাইল-যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন

লেবানন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র একটি ত্রিপক্ষীয় প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে, যার উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী দেশ লেবানন ও ইসরাইলের মধ্যে একটি স্থায়ী শান্তির ভিত তৈরি করা। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সুইজারল্যান্ডে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

সুইজারল্যান্ডে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে সুইজারল্যান্ডে নতুন করে আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আজ (রোববার, ২১ জুন) শুরু হতে যাওয়া আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কয়েক ঘণ্টা আগেই ইরানি আলোচকরা সুইজারল্যান্ডের আয়োজক শহরে পৌঁছেছেন। এরই মধ্যে তেহরান জানিয়েছে, লেবাননে ইসরাইলি হামলার জেরে তারা আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিচ্ছে।

মতবিরোধ থাকলেও অটুট যুক্তরাষ্ট্র-ইসরাইলের মিত্রতা

মতবিরোধ থাকলেও অটুট যুক্তরাষ্ট্র-ইসরাইলের মিত্রতা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সরকারপ্রধানদের মধ্যে চূড়ান্ত মতবিরোধ হলেও তেল আবিবের প্রতি ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি বদলাবে না। ঐতিহাসিকভাবেই ইসরাইলকে নিজেদের ঘনিষ্ঠতম মিত্র বিবেচনা করে আসছে যুক্তরাষ্ট্র। ১৯৫৬ থেকে ২০২৬— গেল ৭০ বছর ধরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের স্বার্থের সংঘাত ও মতপার্থক্যের একটি খতিয়ান প্রকাশ করছে আল জাজিরা।

হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ শুরু; বিশ্ববাজারে আরও কমলো জ্বালানির দাম

হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ শুরু; বিশ্ববাজারে আরও কমলো জ্বালানির দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির পর হরমুজ প্রণালি দিয়ে আবারও তেলবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সরবরাহ বৃদ্ধির সম্ভাবনায় আজ (শুক্রবার, ১৯ জুন) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। গ্রিনিচ মান সময় আজ (শুক্রবার, ১৯ জুন) ভোর ৩টা ২৮ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪৩ সেন্ট বা শূন্য দশমিক ৫৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যের ‘সব ফ্রন্টে পূর্ণ যুদ্ধবিরতি’ আশা করছেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের ‘সব ফ্রন্টে পূর্ণ যুদ্ধবিরতি’ আশা করছেন ট্রাম্প

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি সইয়ের কিছুক্ষণের মধ্যেই ‘সব ফ্রন্টে পূর্ণ যুদ্ধবিরতি’ প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথসোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: কৌশলগত বিপর্যয় বলছে ইসরাইল, শক্তিশালী হচ্ছে হিজবুল্লাহ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: কৌশলগত বিপর্যয় বলছে ইসরাইল, শক্তিশালী হচ্ছে হিজবুল্লাহ

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে সমর্থকেরা ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে অভিহিত করছেন। তবে মধ্যপ্রাচ্যজুড়ে তেহরানের প্রতিদ্বন্দ্বী—ইসরাইল থেকে শুরু করে উপসাগরীয় দেশ এবং লেবাননের বিভিন্ন গোষ্ঠীর কাছে—এটি ‘শতাব্দীর সবচেয়ে বড় অভিশাপ’ হিসেবে বিবেচিত হচ্ছে। এই চুক্তি ইরানকে আরও নিরাপদ, বৈধ এবং প্রভাবশালী করে তুলতে পারে বলে আশঙ্কা তাদের।

অভিবাসন সংকটে গবেষণায় নতুন কেন্দ্রের উদ্বোধন

অভিবাসন সংকটে গবেষণায় নতুন কেন্দ্রের উদ্বোধন

অভিবাসন, শরণার্থী ও বাস্তুচ্যুতি সংকট এখন শুধু মানবিক নয়, অর্থনীতি, শ্রমবাজার ও জাতীয় নীতিনির্ধারণেরও গুরুত্বপূর্ণ ইস্যু। বৈশ্বিক এই চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও নীতি সংলাপকে শক্তিশালী করতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাত্রা শুরু করেছে নতুন গবেষণা কেন্দ্র সেন্টার ফর মাইগ্রেশন, রিফিউজি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট বা সিএমআরডি।

ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলার—যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে সংশয়

ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলার—যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে সংশয়

যুদ্ধবিধ্বস্ত ইরান পুনর্গঠনে যুক্তরাষ্ট্র আদৌ ৩০০ বিলিয়ন ডলার দেবে কি না- এ নিয়ে সংশয় কাটছে না। পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করেছেন ট্রাম্প ও জেডি ভ্যান্স। তবে মধ্যপ্রাচ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থার দাবি, উপসাগরীয় দেশ থেকে অর্থ সংগ্রহ করে তেহরানকে দিলে আখেরে লাভই হবে ওয়াশিংটনেরই।

আগামীকাল শুরু হবে জি-৭ সম্মেলন, বিশ্বনেতাদের বরণে প্রস্তুত শহর

আগামীকাল শুরু হবে জি-৭ সম্মেলন, বিশ্বনেতাদের বরণে প্রস্তুত শহর

মধ্যপ্রাচ্য সংঘাত ও ইউক্রেন যুদ্ধের মাঝেই আগামীকাল (সোমবার, ১৫ জুন) ফ্রান্সে শুরু হতে যাচ্ছে জি-৭ সম্মেলন। এবারের আয়োজনে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক সংকট ও বিশ্ব অর্থনীতির ভারসাম্যহীনতা নিয়ে আলোচনা করবেন জোটভুক্ত দেশের নেতারা। আলোচ্যসূচিতে স্থান পাবে হরমুজ সচল ও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গও। তিনদিনের এবারের সম্মেলনের পর্দা নামবে বুধবার (১৬ জুন)।