ওপেকের মতে, ২০২৬ সালে দৈনিক ১ দশমিক ১৭ মিলিয়ন ব্যারেল তেলের চাহিদা থাকলেও, এর আগের বছর ছিল ১ দশমিক ৩৮ মিলিয়ন ব্যারেল। সংগঠনটি আরও জানিয়েছে, তাদের অনুমান ২০২৭ সালে বিশ্বব্যাপী তেলের চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১ দশমিক ৫৪ মিলিয়ন ব্যারেল বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:
তাদের প্রতিবেদনে ওঠে এসেছে, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থাভুক্ত দেশগুলোতে ২০২৬ সালে তেলের চাহিদা আগের বছরের তুলনায় দৈনিক প্রায় ১ লাখ ব্যারেল বাড়বে। আর এর বাইরের দেশগুলোতে দৈনিক প্রায় ১১ লাখ ব্যারেল বৃদ্ধি পাবে।





