চুক্তিগুলোর মধ্যে অন্যতম হলো জ্বালানি খাতে সহযোগিতা, যার আওতায় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা হবে। এছাড়া প্রতিরক্ষা সহযোগিতা, উন্নত সুপারকম্পিউটিং প্রকল্প এবং সামুদ্রিক জাহাজ নির্মাণ সংক্রান্ত উদ্যোগেও দুই দেশ একযোগে কাজ করতে একমত হয়েছে।
বৈঠকে ভারতে আমিরাতের বড় ধরনের বিনিয়োগের ঘোষণাও দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতের আরবিএল ব্যাংক, এনআইআইএফ এবং সম্মান ক্যাপিটালে আমিরাতের শেয়ার কেনা। এই বিনিয়োগ দুই দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।





