
‘বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ ও যৌথ বিনিয়োগে আগ্রহী তুরস্ক’
তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ ও যৌথ বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তুরস্কের আনাতোলিয়ায় চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর সাইডলাইন বৈঠকটি হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের গভীর ও সম্মানজনক সম্পর্ক নতুন উচ্চতায়: মাহদী আমিন
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত গভীর ও মজবুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, ‘এই সম্পর্ক কেবল মানুষে-মানুষে যোগাযোগের ভেতর সীমাবদ্ধ নেই; বরং তা উন্নয়ন অংশীদারিত্বের এক নতুন উচ্চতায় পৌঁছেছে।’

বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা এবং লভ্যাংশ ও বিনিয়োগের অর্থ নিজ দেশে ফেরত নেয়ার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে উৎপাদন ও সেবা খাতের কোম্পানিগুলোকে অনাবাসী (নন-রেসিডেন্ট) বিনিয়োগকারীদের অনুকূলে ‘প্রেফারেন্স শেয়ার’ (অগ্রাধিকার শেয়ার) ইস্যু করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যয় কমাতে ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের ব্যয় সামাল দিতে খরচ কমানোর উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। যার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার বিনিময়ে আর্থিক সুবিধা দেয়ার প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় এক-চতুর্থাংশ এ প্রস্তাবের আওতায় আসতে পারেন। গতকাল সোমবার মাইক্রোসফটের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাপানের সঙ্গে পারস্পরিক অংশীদারত্বের পথচলাকে নতুন মাত্রায় নিতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে জাপান-বাংলাদেশের পারস্পরিক অংশীদারত্বের পথচলাকে বাংলাদেশ নতুন মাত্রায় নিতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সানায়ে তাকাইচির উষ্ণ অভ্যর্থনা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় তারেক রহমান টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগে নতুন অধ্যায়ের সূচনা!
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে জাপানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশের। বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থানসহ টোকিও সফরে বাংলাদেশের পক্ষ থেকে তোলা হচ্ছে ১৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ ও সহযোগিতা প্যাকেজ প্রস্তাব। তবে বাণিজ্য ঘাটতি কমানো, চুক্তির সুফল নিশ্চিত করা এবং কর্মসংস্থানের সুযোগ বাস্তবে রূপ দেয়াই হবে এ সফরের বড় পরীক্ষা।

প্রধানমন্ত্রীর খুলনা-বাগেরহাট সফর সম্পন্ন; আঞ্চলিক বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট জেলায় গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রীর এ সফরে সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে পরিদর্শনকে কেন্দ্র করে আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা করছেন স্থানীয়রা।

বহর সম্প্রসারণে বিপুল বিনিয়োগ—প্রবৃদ্ধির সুযোগ, নাকি ব্যয়ের নতুন চাপ?
উড়োজাহাজের বহর বাড়ানোই কি বিমানের ব্যবসায়িক সাফল্যের নিশ্চয়তা? বোয়িং ও এয়ারবাস থেকে বিপুল বিনিয়োগে উড়োজাহাজ কেনার পরও রয়েছে কিস্তি, জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয়ের চাপ। বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, বড় অংকের এই বিনিয়োগে কি বিমানের টেকসই হবে?

সেলাঙ্গর বিজনেস সামিটে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, প্রযুক্তিসেবা রপ্তানিতে নজর
মালয়েশিয়ার চারদিনব্যাপী আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগের সেলাঙ্গর ইন্টারন্যাশনাল বিজনেস সামিটে অংশ নেয় বাংলাদেশসহ ১৫টি দেশ। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হয়। প্রযুক্তিসেবা রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরির লক্ষ্যে অংশগ্রহণ করে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যৌথ প্রকল্প ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণেরও সম্ভাবনা রয়েছে।