মধ্যপ্রাচ্যজুড়ে ইসরাইলের আগ্রাসন: লেবাননে মুহুর্মুহু হামলায় নিহত ১২

লেবাননে ইসরাইলের হামলা
বিদেশে এখন
0

মধ্যপ্রাচ্যজুড়ে ইসরাইলের ক্রমাগত আগ্রাসী আক্রমণে বিষিয়ে উঠেছে পশ্চিমতীর, গাজা ও লেবাননের মানুষের জনজীবন। এরই মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে মুহুর্মুহু হামলা চালাচ্ছে তেল আবিব সেনারা। পাশাপাশি দেশটির মাশঘারা শহরে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১২ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

ছোট্ট এ পরীর বয়স মাত্র ৬ বছর। নিজ বাড়ির সামনে খেলছিল সে। কিন্তু হঠাৎ করে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ঝড়ে গেলো তাজা এই ফুলটি। ঈদের একদিন আগেই শোকের ছায়া এ পরিবারে।

পরিবারের সদস্যদের একজন বলেন, ‘ও এক নিষ্পাপ শিশু। সে কোনো অন্যায় করেনি। পৃথিবীর অন্যান্য শিশুরা যেখানে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে তখন তার সঙ্গে এ পরিণতি হলো।’

অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর এমন হামলা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার । প্রতিদিনই কেউ না কেউ হতাহত হচ্ছে। বন্ধ হচ্ছে না মৃত্যুর মিছিল।

আরও পড়ুন:

যুদ্ধবিরতির সত্ত্বেও গাজার পাশাপাশি এখন লেবাননে তাণ্ডব চালাচ্ছে তেল আবিব সেনারা। আর তাতে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। মূল ত হিজবুল্লাহর ওপর হামলা আরও তীব্র করার বিষয়ে নেতানিয়াহুর ঘোষণার পর লেবাননজুড়ে ধারাবাহিক হামলা শুরু করেছে তেলআবিব সেনারা।

এরই মধ্যে দক্ষিণ লেবাননের আরনুন, ইয়োহমোর আল-শাকিফ, জাওতার আল-শারকিয়াহ এবং মায়ফাদুন শহর ইসরাইল সেনাদের বোমা হামলায় কেঁপে উঠছে। এতে অনেকেই হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধাবস্থা নিরসনের একটির মধ্যে রয়েছে লেবানন ইস্যু। কিন্তু ইরানপন্থি সংগঠন হিজবুল্লাহ ইস্যুতে তেল আবিবের এমন কঠোর পদক্ষেপ ওয়াশিংটন ও তেহরানের শান্তি আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে আশংকা বিশ্লেষকদের।

এফএস