
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ইস্যুতে হোয়াইট হাউস ও মার্কিন কূটনীতিকদের মতপার্থক্য প্রকাশ্যে
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নির্মিত অবৈধ ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করায় যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার কড়া সমালোচনা করে একটি ড্রাফট বা খসড়া বিবৃতি প্রস্তুত করেছিলেন মার্কিন প্রশাসনের শীর্ষ কূটনীতিকরা। তবে ওয়াশিংটনের অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে শেষ পর্যন্ত সেই নথির প্রকাশ রুখে দিয়েছে হোয়াইট হাউস। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিরিয়া সংকটের অধ্যায় পেরিয়ে সম্ভাবনার পথে, জাতিসংঘে সাফল্য তুলে ধরলেন আল-শারা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে নিজের দেশের অগ্রগতি তুলে ধরে সিরিয়া এগিয়ে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেয়া এ ভাষণে তিনি সিরিয়ায় অব্যাহত ইসরাইলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানান এবং গোলান মালভূমিকে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে পুনর্ব্যক্ত করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘে ‘সত্য তুলে ধরবেন’ নেতানিয়াহু
নিউ ইয়র্কের মেয়রের সমালোচনার জবাব
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেয়ার মাধ্যমে ফিলিস্তিনে ইসরাইলি সামরিক বাহিনীর কর্মকাণ্ডের পক্ষে সাফাই গাওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি ইসরাইলের সামরিক অভিযানের ‘সত্য তুলে ধরবেন’।

মামদানির ক্ষোভের মুখে নিউ ইয়র্ক ‘এড়িয়ে’ চলবে নেতানিয়াহু
ইহুদিবিদ্বেষ উসকে দিচ্ছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি— এমন অভিযোগে শহরটিতে সফরের ঠিক আগে ক্ষোভ ঝাড়লেন বেনইয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘে ভাষণ দিতে নিউ ইয়র্কে গেলে হয়রানির মুখে পড়তে হতে পারে, এমন শঙ্কায় নিউজার্সিতে অবতরণ করবে ইসরাইলি প্রধানমন্ত্রীর বিমান।

জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা
মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।

ইরান যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকট মোকাবিলায় কমানো হয়েছে কর্মঘণ্টা
যুদ্ধের প্রভাবে চরম অর্থনৈতিক সংকটের মুখে ইরান। তেলসমৃদ্ধ দেশটিতে জ্বালানি সংকট মোকাবিলায় খরচ কমাতে অফিসের কর্মঘণ্টা কমানো হয়েছে। এছাড়া, বিভিন্ন সংস্থার কর্মীদের সপ্তাহে একদিন গণপরিবহনে যাতায়াত, মন্ত্রীদের মেট্রো ব্যবহার, হোম অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুসহ বেশকিছু পদক্ষেপ নিয়েছে সরকার। যা বদলে দিচ্ছে ইরানিদের দৈনন্দিন জীবন। এদিকে, যুদ্ধের কারণে ইরানের জিডিপি হ্রাস পেয়েছে ১০ শতাংশের বেশি।

হুথিদের দখল অগ্রযাত্রায় মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ, সৌদির পাশে যুক্তরাজ্য
লোহিত সাগরের পর ইয়েমেনের কৌশলগত পার্বত্য অঞ্চল দখলে অগ্রসর হচ্ছে হুথি বিদ্রোহীরা। বিপরীতে হুথিদের নিয়ন্ত্রণ ঠেকাতে তাইযে গোষ্ঠীটির অবকাঠামো লক্ষ্য করে নতুন দফা হামলার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে হুথিদের সঙ্গে লড়াইয়ে হাঁপিয়ে ওঠা সৌদিকে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে হরমুজে নৌযানের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে ফ্রান্স। আর যুক্তরাষ্ট্র-ইসরাইলের সেনাদের মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়ার সাফ বার্তা দিয়েছে আইআরজিসি। মধ্যবর্তী নির্বাচনের আগে রয়টার্স/ইপসোসের নতুন গবেষণা বলছে, ইরান যুদ্ধের জেরে ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এসেছে ৩২ শতাংশে।

ইওম কিপুর উৎসব উদযাপনে ওয়েস্টার্ন ওয়াল চত্ত্বরে নেতানিয়াহু
ইহুদিদের ইওম কিপুর উৎসব উদযাপনে অধিকৃত পূর্ব জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল চত্ত্বরে প্রবেশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলি সামরিক বাহিনীতে সেনা ও সরঞ্জামের ঘাটতি, নেপথ্যে আসলে কী
আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদন
ইসরাইলি সামরিক বাহিনীতে সেনা, সাঁজোয়া যান ও অস্ত্রের চরম সংকট দেখা দিয়েছে বলে সম্প্রতি হিব্রু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। টানা তিন বছরের বহুমুখী যুদ্ধের পর ট্যাংকের ঘাটতি, সেনাদের ছুটি বাতিল এবং যুক্তরাষ্ট্র থেকে ১২টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার কেনা আটকে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে তৈরি হয় নানা আলোচনা। তবে প্রতিরক্ষাবিশ্লেষকদের মতে, এই সংকট যতটা না বাস্তব, তার চেয়ে বেশি অস্ত্র সংগ্রহের একটি কৌশলগত চাল।

সৌদির কাছে এফ-৩৫ বিক্রির সিদ্ধান্ত; যুক্তরাষ্ট্রের কাছে ‘ক্ষতিপূরণ’ অস্ত্র চায় ইসরাইল
সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির মার্কিন সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘ক্ষতিপূরণ’ হিসেবে আরও উন্নত অস্ত্র ও সামরিক প্রযুক্তি পাওয়ার পরিকল্পনা করছে ইসরাইল। মধ্যপ্রাচ্যে নিজেদের একচ্ছত্র সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার অংশ হিসেবে ওয়াশিংটনের কাছে এই বাড়তি সামরিক সহায়তার দাবি তোলার প্রস্তুতি নিচ্ছে তেল আবিব।

ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিতে পশ্চিম তীরে এআই ব্যবহার করছে ইসরাইল
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও তাদের বাড়িঘর দ্রুত গুঁড়িয়ে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরাইল। গবেষক ও মানবাধিকারকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজায় ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধস, নিহত ২১
ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত একটি পাঁচতলা ভবন ধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু ও ৫ নারী রয়েছেন। গতকাল (বুধবার, ১৬ সেপ্টেম্বর) ভোরে ভবনটি হঠাৎ ধসে পড়লে ঘুমন্ত অবস্থায় বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। ভারী যন্ত্রপাতির সংকটে উদ্ধারকর্মীদের খালি হাতেই মাটি ও ইট সরিয়ে উদ্ধারকাজ চালাতে হয়। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।