এ ঘটনার পর সমুদ্রগামী সকল নৌযানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, মেরিটাইম সিকিউরিটি সেন্টার সমুদ্রে চলাচলকারী সকল নাবিক, জেলে এবং নৌযানকে অত্যন্ত সতর্কতার সঙ্গে যাতায়াত করার অনুরোধ জানাচ্ছে। যেকোনো ধরনের সন্দেহজনক বস্তু থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে এবং তা দেখা মাত্রই অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো।’





