এর ফলে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজসহ সকল প্রকার নৌযানের জন্য বন্ধ হয়ে গেলো এই প্রণালি। মার্কিন প্রেসিডেন্টের হামলার হুমকির পরই বুধবার মধ্যরাতে বন্দর নগরী আব্বাসসহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানে নতুন করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
এক বিবৃতিতে তারা জানায়, ইরানের বেশ কয়েকটি জায়গায় একযোগে অভিযান শুরু হয়েছে। এরইমধ্যে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর লক্ষ্য করে হামলা করা হয়েছে বলে দাবি করেছে ইরান।





