গতকাল (সোমবার, ১৫ জুন) জয়পুরে নিট দুর্নীতির প্রতিবাদে সিজেপির একটি বিক্ষোভ কর্মসূচি ছিলো। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এদিন শত শত সিজেপি সমর্থক জড়ো হন। সমাবেশে ভাষণ দেয়ার এক ফাঁকে সমর্থকেরা কাঁধে চাপিয়ে নেন অভিজিতকে।
এসময় ভিড়ের মধ্যে থেকে কয়েক জন তাকে চড় মারেন। এরপর অভিযুক্তদের ধরে ফেলেন সিজেপি সমর্থকেরা। তাদের পাল্টা মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে।
সে সময় পুলিশ সেখান থেকে দু'জনকে আটক করে। পরে সামাজিক মাধ্যমে দীপকে জানান, এ ধরণের শারীরিক আক্রমণ আসলে হামলাকারীর ভয়েরই প্রকাশ।





