যোগ দিবসে নরেন্দ্র মোদি, শুধরে দিয়েছেন অন্যদের যোগ-ভঙ্গি

যোগ দিবসের অনুষ্ঠানে নরেন্দ্র মোদি
বিদেশে এখন
0

কলকাতার রেড রোডে উদযাপিত হচ্ছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। স্থানীয় সময় আজ (সোমবার, ২১ জুন) ভোর সাড়ে ৬টায় যোগ দিবস অনুষ্ঠানে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর নিজে যোগ ব্যায়াম অনুশীলন করার পর রেড রোডের চত্বরে ঘুরে দেখেন। এসময় কারও কারও যোগ-ভঙ্গি শুধরেও দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

এসময় নরেন্দ্র মোদির সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ রাজ্যের রাজ্যপাল আর এন রবি, একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এসময় যোগ ব্যায়ামের উপকারিতা এবং আন্তর্জাতিক স্তরে ভারতের এই প্রাচীন ঐতিহ্যের ব্যাপ্তি বর্ণনা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম হলো যোগা ফর হেলদি এজিং। অর্থাৎ, বার্ধক্যকেও সুন্দর, স্বাস্থ্যবান করে তুলতে পারে যোগ ব্যায়াম।’ আন্তর্জাতিক স্তরে যোগ ব্যায়াম পৌঁছে দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ইএ