ইতালিতে দুর্বৃত্তের ছু্রিকাঘাতে এক পরিবারের তিন বাংলাদেশি নিহত

প্রতীকী ছবি
বিদেশে এখন
0

ইতালির রোমে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ জন। স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ২৬ জুন) রাতে ক্যাসালিত্ত এলাকায় একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী ও ৫ বছরের কন্যা সন্তান। এ ঘটনায় কামাল উদ্দিনের ১৮ বছরের ছেলে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। নিহতের স্বজনরা জানান, হত্যাকাণ্ডের সময় ফ্ল্যাট থেকে চিৎকারের শব্দ শুনে পুলিশকে ফোন দেয় প্রতিবেশীরা।

দ্রুত ঘটনাস্থলে এসে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, একব্যক্তি ছুরির আঘাতে তিনজনকে হত্যা করেছে।

ইএ