এনপিসি স্থায়ী কমিটির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব কর্মকর্তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তবে তাদের বহিষ্কারের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দীর্ঘ কয়েক বছরের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপকে দেখা হচ্ছে। এই অভিযানের ফলে ইতিমধ্যে দেশটির বহু জ্যেষ্ঠ কর্মকর্তা ও শীর্ষ জেনারেলকে তদন্তের আওতায় এনে পদচ্যুত ও বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন:
পদ হারানো সামরিক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন জেনারেল সু সুয়েচিয়াং। তিনি কেন্দ্রীয় সামরিক কমিশনের সরঞ্জাম উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সমরাস্ত্র তৈরি, সংগ্রহ ও পরীক্ষার তদারকি করতেন। ২০২২ সাল থেকে তিনি চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির প্রধান কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া অন্য বহিষ্কৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পিএলএর পশ্চিমাঞ্চলীয় থিয়েটার কমান্ডের সাবেক রাজনৈতিক কমিশনার জেনারেল লি ফেংবিয়াও এবং বিমানবাহিনীর রাজনৈতিক কমিশনার জেনারেল গুও পুক্সিয়াও। আরও পদ হারিয়েছেন ইস্টার্ন থিয়েটার কমান্ডের ওয়াং কাংপিং, সাইবার স্পেস ফোর্সের ঝাং মিংহুয়া এবং সেনাবাহিনীর ইন হংক্সিং। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি।
 Minister Li Yunze-768x402.webp)




