লেবানন চুক্তি ‘মেনে চলার’ ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের

এয়াল জামির
বিদেশে এখন
1

লেবাননের সঙ্গে স্বাক্ষরিত নতুন নিরাপত্তা চুক্তিকে ‘ঐতিহাসিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করেছেন ইসরাইলি সেনাপ্রধান জেনারেল এয়াল জামির। এই চুক্তির প্রতি ইসরাইল সম্মান জানাবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সেনাপ্রধান এয়াল জামির বলেন, ‘আমরা এই চুক্তি মেনে চলবো এবং এর সাফল্য নিশ্চিত করতে কাজ করবো। এখন আসল পরীক্ষা হলো মাঠপর্যায়ে উভয় পক্ষ কীভাবে আচরণ করে। সামনের সময়টাই নির্ধারণ করবে পরবর্তী ধাপের গতিপথ কী হবে।’ যদিও এই চুক্তির পর গত সপ্তাহান্তেও লেবাননে বোমাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী।

গত শুক্রবার স্বাক্ষরিত এই চুক্তির শর্ত অনুযায়ী, লেবানন সরকারকে পুরো লেবাননের ভূখণ্ডের ওপর তাদের ‘কার্যকর সার্বভৌম কর্তৃত্ব’ পুনরায় স্থাপন করতে হবে। এছাড়া হিজবুল্লাহর মতো ‘অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর’ নিরস্ত্রীকরণ নিশ্চিত করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।

এএম