ইসরাইল-লেবাননের পরবর্তী দফার আলোচনা ১৫ ও ১৬ জুলাই: ইতালির পররাষ্ট্রমন্ত্রী

লেবাননের একটি শহরে ইসরাইলি বাহিনীর হামলা
বিদেশে এখন
0

ইসরাইল ও লেবাননের মধ্যে পরবর্তী দফার আলোচনা আগামী ১৫ ও ১৬ জুলাই ইতালির রোমে অনুষ্ঠিত হবে। এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী।

গেলো এপ্রিল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই পক্ষের মধ্যে ৫ দফার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এতে কোনো সুফল আসেনি। যুদ্ধবিরতি কার্যকর হলেও তা লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।

আরও পড়ুন:

শুধু তাই নয়, জোরপূর্বক দখল করা হচ্ছে দক্ষিণ লেবাননে একের পর এক ভূখণ্ড। এবার রোমে ষষ্ঠ দফার আলোচনায় বসছে তারা। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করলেও, লেবাননের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এফএস