কানাডায় স্ট্রিট ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২

বন্দুক হামলার স্থান
বিদেশে এখন
0

কানাডার টরোন্টোতে ল্যাটিন স্ট্রিট ফেস্টিভ্যালের মধ্যে বন্দুক হামলায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। হামলাকারীকে খুঁজে বের করতে চলছে অভিযান।

স্থানীয় সময় রাত ৮টার কিছু পরে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউতে বন্দুক হামলার খবর পায় পুলিশ। এসময় সেখানে ঐতিহ্যবাহী সালসা উৎসব চলছিল। ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় ৬ জনকে উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরপর সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ফেস্টিভ্যালের মধ্যে দুই ব্যক্তির মধ্যে গুলি বিনিময় হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দু'টি আগ্নেয়াস্ত্র। হামলার সময় ঘটনাস্থলে অন্তত ১৩ হাজার লোকের সমাগম ছিলো।

ইএ