প্রথাগত দলীয় রাজনীতিতে যারা অন্ধ, তারা ডাকসুতে এ ধরনের আচরণ করতে পারে: গোলাম পরওয়ার

গোলাম পরওয়ার
দেশে এখন
রাজনীতি
2

ডাকসুর সংগ্রহশালায় ভাঙচুর প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, প্রথাগত দলীয় রাজনীতিতে যারা অন্ধ তারা ডাকসুতে এই ধরণের আচরণ করতে পারে।

আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) বিকেলে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত সিরাতুন্নবী কনফারেন্স শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘উপমহাদেশের এই ভূখণ্ড তথা বাংলাদেশের সৃষ্টি ও এর প্রক্রিয়ার ইতিহাস যারা জানে না তারাই এই ঘটনা ঘটিয়েছে।’

আরও পড়ুন:

এসময় স্থানীয় সরকার নির্বাচনে জোটের শরীকরা আলাদাভাবে নির্বাচন করবে জানিয়ে তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াত নেতা সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েম জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন।

আসন্ন ১৯ তারিখে তারিখের লংমার্চ নিয়ে সেক্রেটারি জেনারেল বলেন, ‘বিরোধী দলের লংমার্চ এর সফলতায় ঈর্ষান্বিত হয়ে সরকারি দলের অনেকে কটু মন্তব্য করছেন।’

এফএস