আহমেদিনেজাদ কি ইসরাইলের গুপ্তচর? মোসাদের দাবিতে তোলপাড়

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ
বিদেশে এখন
0

ক্ষমতার লোভে ইসরাইলের গুপ্তচর হয়ে কাজ করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। মোসাদের এমন দাবির ভিত্তিতে খবর প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলার নীল নকশা তৈরিতে তেল আবিবকে সহায়তা করেন তিনি। যদিও মোসাদের এমন দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন আহমেদিনেজাদ।

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালীন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ঘোর বিরোধী ছিলেন জনপ্রিয় নেতা মাহমুদ আহমাদিনেজাদ। পশ্চিমাদের সঙ্গে আপোষহীনতা তাকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছায়।

তবে ইরানের সাবেক এ কাণ্ডারি নাকী ছিলো ইসরাইলের গুপ্তচর? ইসরাইলের প্রধান গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছেন তিনি। এমন দাবি করেছে খোদ মোসাদের সদর দপ্তর। এর বরাতে খবর প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস।

২০২২ সাল থেকে আহমাদিনেজাদের রাজনৈতিক অবস্থান ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন পর্যবেক্ষণ শুরু করে মোসাদ। পারমাণবিক কর্মসূচি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিষয়ে আহমেদিনেজাদের অবস্থানকে গুরুত্ব দিয়ে তার সঙ্গে যোগযোগ বাড়ায় তারা।

একপর্যায়ে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য মোসাদের হয়ে হয়ে কাজ শুরু করে আহমেদিনেজাদ। পরিকল্পনার অংশ হিসেবে ইরানের অভ্যন্তরে প্রভাব বিস্তার, সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে সক্রিয় করা এবং কুর্দি বাহিনীকে সম্পৃক্ত করার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমনকি ক্ষমতার লোভে ইসরাইলের সঙ্গে গোপন আঁতাত করে ইরানে হামলার নীল নকশা করতে সহায়তা করেন তিনি। তবে এ অভিযোগ বেশ জোরালোভাবে অস্বীকার করেছেন সাবেক এ প্রেসিডেন্ট।

তবে শেষ মুহূর্তে ইসরাইলের সামরিক ও নিরাপত্তা মহলের মতবিরোধের কারণে পুরো পরিকল্পনা ভেঙে পড়ে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

জেআর