ভেনেজুয়েলায় ভূমিকম্প: প্রাণহানি সাড়ে ৫ হাজার ছুঁই ছুঁই, আহত ১৬ হাজারের বেশি

ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকাজের সময় উড়ছে ভেনেজুয়েলার পতাকা
বিদেশে এখন
0

ভেনেজুয়েলায় গত মাসে পরপর দুটি ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৪৬ জনে দাঁড়িয়েছে। গতকাল (মঙ্গলবার, ২১ জুলাই) দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ এই তথ্য জানিয়েছেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক তালিকায় রদ্রিগেজ জানান, শক্তিশালী এই ভূমিকম্পে মোট ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। তিনি বলেন, কর্তৃপক্ষ এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা দিয়েছে। এ ছাড়া ১০৭টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করে সেখানে ২১ হাজার ২৩৫ জনকে ঠাঁই দেয়া হয়েছে। তবে এখনো ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী আশ্রয়হীন অবস্থায় রয়েছেন।

রদ্রিগেজের দেয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি সম্পূর্ণ ধসে পড়েছে। গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার এই দেশে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হানে।

এএম