টানা পাঁচ বছর করে পরপর দুই মেয়াদ দায়িত্ব পালনের পর চলতি বছরের শেষে জাতিসংঘের বর্তমান মহাসচিবের পদ ছাড়ছেন আন্তোনিও গুতেরেস। পর্তুগালের নাগরিক গুতেরেসের স্থলাভিষিক্ত হওয়ার জন্য লাতিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোর প্রার্থীরা এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন।
আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল ও উগান্ডা এই সাত দেশের ৭ জন প্রার্থী লড়ছেন মহাসচিবের পদে। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদেশের প্রতিনিধিরা অনানুষ্ঠানিকভাবে প্রাক-বাছাই হিসেবে ভোট দেবেন। তারা প্রার্থী সম্পর্কে পক্ষে, বিপক্ষে এবং ভোটদানে বিরত থাকা এ তিন ধরনের মতামত দিতে পারবেন। একাধিক দফায় হওয়া এই প্রক্রিয়া শেষ হতে পারে আগামী অক্টোবরে।





