জাতিসংঘ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ৩১) সাইডলাইনে দুই নেতা বৈঠকে মিলিত হন।

কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ৩১) বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ।

কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: সাইমুম পারভেজ

কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: সাইমুম পারভেজ

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে (কপ৩১) বাংলাদেশ শুধু নিজেদের জলবায়ু সংকট তুলে ধরছে না, বরং বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী এবং কপ৩১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের ডেপুটি পার্টি হেড ড. সাইমুম পারভেজ।

‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এর উদ্বোধনী অধিবেশন শুরু হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা জলবায়ু ও অর্থনীতির জন্য ক্ষতিকর: গুতেরেস

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা জলবায়ু ও অর্থনীতির জন্য ক্ষতিকর: গুতেরেস

জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা জলবায়ু ও অর্থনীতির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানি জলবায়ু সংকট বাড়াচ্ছে। বৈশ্বিক বিদ্যুতায়নের লক্ষ্য অর্জনে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ তুরস্ক। এদিকে, জলবায়ু বিপর্যয়ের জন্য ক্ষমতায় থাকা ব্যক্তিদের দায়ী করেন সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ। বুধ ও বৃহস্পতিবার সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে কয়েক ডজন বিশ্বনেতা তাদের বক্তব্য তুলে ধরবেন।

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে সমবেত বিশ্বনেতারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিক ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন।

রাজপথ ছাড়ছে না ফরাসি শিক্ষার্থীরা, স্পেনে ধর্মঘটের ডাক

রাজপথ ছাড়ছে না ফরাসি শিক্ষার্থীরা, স্পেনে ধর্মঘটের ডাক

জীবনযাত্রার ব্যয় নিয়ে দেশে দেশে ক্ষোভের আগুন কমছে না কিছুতেই। গতকালও (মঙ্গলবার, ১০ নভেম্বর) প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে রাজপথে ছিল লাখো মানুষ। সরকারের ওপর চাপ জারি রাখতে রাজপথ ছাড়তে নারাজ বিক্ষুব্ধ ফরাসি শিক্ষার্থীরা। বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগে নমনীয় হতে ফরাসি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্পেনের সবচেয়ে বড় দুই শ্রমিক ইউনিয়নের ডাকে আজ (বুধবার, ১১ নভেম্বর) ২৪ ঘণ্টার ধর্মঘটের প্রস্তুতি চলছে দেশজুড়ে। আন্দোলন হয়েছে ইন্দোনেশিয়া আর বলিভিয়াতেও।

কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আন্তালিয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ (বুধবার, ১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছান।

শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে শুরু জলবায়ু সম্মেলন, প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন

শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে শুরু জলবায়ু সম্মেলন, প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন

বিশ্ব রাজনীতির শিখরে বসে থাকা এবং সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোর শীর্ষ নেতারাই থাকছেন না ৩১তম জলবায়ু শীর্ষ সম্মেলনে। জলবায়ু নিয়ে বিশ্বনেতাদের একের পর এক প্রতিশ্রুতির আদৌ কোনো ভবিষ্যৎ রয়েছে কি না- তা নিয়েও রয়েছে প্রশ্ন। নাকি সবই মিথ্যা আশ্বাসের ফুলঝুড়ি? তুরস্কের আন্তালিয়ায় জড়ো হওয়া জলবায়ু পরিবর্তনের মাশুল দেয়া দেশগুলোর প্রতিনিধিরা এবারও কি ফিরবেন শূন্য হাতে? এমন নানা প্রশ্ন নিয়ে সোমবার পর্দা উঠলো জাতিসংঘের দু’সপ্তাহব্যাপী আয়োজনের।

এল নিনো ও জলবায়ু পরিবর্তনে বাড়ছে তাপমাত্রা, উদ্বেগে বিজ্ঞানীরা

এল নিনো ও জলবায়ু পরিবর্তনে বাড়ছে তাপমাত্রা, উদ্বেগে বিজ্ঞানীরা

কপ সম্মেলনের প্রথম দিনই চলতি বছরের তাপমাত্রা নিয়ে আশঙ্কাজনক প্রতিবেদন দিল বিশ্ব আবহাওয়া সংস্থা। এল নিনো ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ধারাবাহিক থাকায় চলতি বছর ইতিহাসের চারটি শীর্ষ উষ্ণতম বছরের তালিকায় স্থান করে নিচ্ছে বলে জানিয়েছে ডব্লিউএমও। সংস্থাটির আগাম পূর্বাভাস, ২০২৭ সালেও অব্যাহত থাকবে তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদ। আর জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস ও মিথেন গ্যাসের নিঃসরণ কমানোর মতো যে এজেন্ডাগুলো নিয়ে শুরু হয়েছে এবারের কপ সম্মেলন তা উন্নত রাষ্ট্রগুলোর ঐক্যমতের অভাবে ভেস্তে যায় কিনা তা নিয়ে সন্দিহান জলবায়ুবিদরা।

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।